পার্থকে দল থেকে বের করে দেওয়া হয়েছে! মমতাকে দুর্নীতির রানি বলা নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি সৌগত রায়ের

ফের লাগাম ছাড়া মন্তব্য তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) । শুক্রবার তিনি গিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভায় একটি জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন

ফের লাগাম ছাড়া মন্তব্য তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) । শুক্রবার তিনি গিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভায় একটি জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন। বলেন, তৃণমূলের সবাই চোর, একথা বলবেন না। তাহলে পিঠে তাল পড়লে দুঃখ করবেন না।

ফের হুঁশিয়ারি সৌগত রায়ের

ফের হুঁশিয়ারি সৌগত রায়ের

দুর্নীতির বিরুদ্ধে বলুন তাতে তাদের (Trinamool Congress) কোনও আপত্তি নেই। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। শুক্রবার রাতে দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দমদম ক্যান্টনমেন্ট এলাকায় একটি জল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে এমনটাই হুঁশিয়ারি দিলেন সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায়, বললে তৃণমূলের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবে তিনি বলতে পারছেন না। তিনি সিপিএম-বিজেপি-কংগ্রেস সবার উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের সব লোককে দুর্নীতিগ্রস্থ বলবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও কুৎসা প্রচার করবেন না।

আইনি ব্যবস্থা নিন

আইনি ব্যবস্থা নিন

সৌগত রায় বলেন, দেশে গণতন্ত্র আছে প্রচার করুন। দেশে আইন আছে আইনি ব্যবস্থা নিন। দোষ হলে এমন একটা ভাব যে তৃণমূল পচে গেছে, না। এই যে ব্রাত্য বসুর ছবি আছে কেউ বলতে পারবে ব্রাত্য কারও থেকে কোনও দিন পাঁচ টাকা নিয়েছে। রাজ্যের শিক্ষা মন্ত্রী যে কত ভাল হতে পারে ব্রাত্য হচ্ছে তার দৃষ্টান্ত। সুতরাং একই কালি দিয়ে সবাইকে ব্রাশ করে দিলেন এটা চলবে না। তৃণমূলরে সবাই জেলে চলে যায়নি, যাবেও না। সবাই একসঙ্গে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি।

পার্থতে দল থেকে বের করে দেওয়া হয়েছে

পার্থতে দল থেকে বের করে দেওয়া হয়েছে

বিরোধীরা রোজ বলছে তৃণমূলের লোকেরা চুরি করছে। দু একটা চুরি যদি চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয় তাহলে চুরি। এই যে পার্থ চট্টোপাধ্যায়, করেছিল ওর সঙ্গে একটা মেয়ে, তার কাছ থেকে অনেক টাকা-সোনা পাওয়া গিয়েছে, তৃণমূল কংগ্রেস পার্থকে দল থেকে বার করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। দমদমের সাংসদ আরও বলেন, তারা মায়েদের-বোনেদের পরিষ্কার বলতে চান যদি কারও বিরুদ্ধে প্রমাণ হয় সে দুর্নীতি করেছে, তাহলে লাইন কেটে পার্টি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, তাতে কোনও অসুবিধা হবে না।

তৃণমূলে দুর্নীতির কথা 'স্বীকার'

তৃণমূলে দুর্নীতির কথা 'স্বীকার'

সৌগত রায় বলেন, তৃণমূলের একশোটা লোক আছে তারমধ্যে পাঁচটা লোক দুর্নীতি করে থাকতে পারে। কেউ তো শুদ্ধ তুলসী পাতা নয়। তবে যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এব্যাপারে বিচার হবে আদালতে। আদালতে বিচারক যখন বলবে দোষী তখন সে দোষী হবে। চ্যানেলগুলি যদি বিচার বসায় রোজ সন্ধেয়, বিচারের জায়গাটা কি টিভি চ্যানেল, প্রশ্ন করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। তিনি বলেছেন, বিচারের জায়গাটা হল আদালতে। আদালতে বিচার হওয়াটা সাজে। টিভি চ্যানেল বিচার করবে, সেটা ঠিক হবে না, তাই তৃণমূল এটার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+