উসকে দিয়ে বোমা-গুলির নাটক করছেন! রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মাত্রাছাড়া আক্রমণ মদন মিত্রের

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রথম টার্গেট করে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা। আর বেলা বাড়তেই লাগামছাড়া আক্রমণে সামিল হলেন তৃণমূলের গ্ল্যামার বয় মদন মিত্র।

রাজ্যপাল সংবিধান ও আইনের ঊর্ধ্বে নয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপরে হামলা নিয়ে রাজ্যপালের বিবৃতির জেরে এমনটাই প্রতিক্রিয়া মদন মিত্রের। তিনি রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেন, আস্তে আস্তে খেলুন। তিনি বলেন বন্যরা বনে আর শিশুরা মাতৃক্রোড়ে সুন্দর।

আস্তে আস্তে খেলুন

আস্তে আস্তে খেলুন

মদন মিত্রে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশে বলেন, আস্তে আস্তে খেলুন। তিনি রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেন, দলকে বলুন কবে কোথায়, কোন ময়দানে লড়াই করবে, তার সময় ও জিনম যেন বলে দেয়। সেখানে মানুষ যাকে বেছে নেবে, সেই থাকবে। তিনি বলেন, রাজ্যপাল ভাবতেই পারেননি ধরা পড়ে যাবেন। তিনি কটাক্ষ করে বলেন, তিনি বলেন, রাজ্যপাল রাজ্য রাজনীতির অ-আ-ক-খ শিখেছেন, কিন্তু তিনি রাজনীতির ক্যাট-ব্যাট শেখেননি।

রাজ্যপাল মানেই বিজেপির এজেন্ট

রাজ্যপাল মানেই বিজেপির এজেন্ট

মদন মিত্র বলেন, এখন রাজ্যপাল মানেই ছাপ মার্কা বিজেপি এজেন্ট। তবে রাজীব গান্ধী এবং অটলবিহারী বাজপেয়ীর সময় পরিস্থিতি অন্যরকমের ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এই রাজ্যপাল একেবারে নাগপুরের আরএসএস করা লোক। তিনি বলেন, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডেকে প্রস্তাব গ্রহণ করে এই রাজ্যপালের বিরুদ্ধে অ্যাডভাইসরি পাঠানো হোক। রাজ্যপাল এখানে উসকে দিয়ে বোমাগুলির নাটক করছেন বলেও মন্তব্য করেছেন মদন মিত্র। তিনি রাজ্যপালকে উদ্দেশ্য করে আরও বলেন, এই রাজ্যে ভানুমতির খেল যা দেখবেন, সারা ভারতের কোথাও তা দেখতে পাবেন না। তিনি বলেন, রাজ্যপাল প্রমাণ করে দিয়েছেন আরও বড় খেলার দিকে বিজেপি যাচ্ছে।

পঞ্চায়েতে ৯৮ শতাংশ আসনে জয় আসবে

পঞ্চায়েতে ৯৮ শতাংশ আসনে জয় আসবে

এদিন মদন মিত্র দাবি করেন, শুধু সাগরদিঘিতেই নয়, তৃণমূল কংগ্রেস অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে ৯৮ শতাংশ পঞ্চায়েতে জয়লাভ করবে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এক-তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। পরে অবশ্য তৃণমূলের তরফে জয়ের প্রক্রিয়া নিয়ে ভুল স্বীকার করা হয়। আর এবার পঞ্চায়েত ভোট শান্তিতেই হবে বলে আশাপ্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এনিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা।

রাজ্যপালের ওপরেও নজরদারি

রাজ্যপালের ওপরেও নজরদারি

মদন মিত্র বলেছেন, রাজ্যপাল যেমন নজরদারি করছেন, তেমনই রাজ্যপালের ওপরেই নজরদারি রয়েছে। এদিন এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি দাবি করেছেন, ভারতের সংবিধান ও গণতন্ত্র তাঁকে রাজ্যপালের ওপরে নজরদারি অধিকার দিয়েছে। তিনি রাজ্যপালের উদ্দেশে বলেন, তাদের যেন চমকানো না হয়। রাজ্যপাল জেনে রাখুন আছোলা বাঁশ দিয়ে বগটুই, দিনহাটা করবেন, তাহলে তিনি যেন কখনই আশা না করেন, তাঁকে (রাজ্যপাল) ডাবের জল খাওয়ানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+