বিজেপিতে মস্তান ঢুকছে! প্রধানমন্ত্রীর বাসভবনে পাল্টা পোস্টকার্ড পাঠানোর হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়-র
বিজেপি মুখ্যমন্ত্রীর বাড়িতে ১০ লক্ষ পোস্টকার্ড পাঠালে, তৃণমূলও জয়হিন্দ ও জয় বাংলা লেখা ২০ লক্ষ পোস্ট কার্ড পাঠাবে প্রধানমন্ত্রীর বাসভবনে।
বিজেপি মুখ্যমন্ত্রীর বাড়িতে ১০ লক্ষ পোস্টকার্ড পাঠালে, তৃণমূলও জয়হিন্দ ও জয় বাংলা লেখা ২০ লক্ষ পোস্ট কার্ড পাঠাবে প্রধানমন্ত্রীর বাসভবনে। এদিন এমনটাই জানিয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একইসঙ্গে তিনি বিজেপিকে সতর্ক করে বলেন, পশ্চিমবঙ্গে দলের মস্তান ঢুকছে।

বিজেপিতে মস্তান ঢুকছে, সতর্ক করলেন জ্যোতিপ্রিয়
রাজ্যে বিজেপিতে মস্তান ঢুকছে। এদিন এইভাষাতেই তৃণমূল নেতা সতর্ক করলেন বিজেপিকে। যদিও এব্যাপারে তিনি কটাক্ষ করেন মুকুল রায়কে। রাজ্য থেকে
পাঠানো বিজেপি যাওয়া নেতাদের বায়োডেটা দেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চমকে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

জয় শ্রীরামের পাল্টা জয়হিন্দ পোস্টকার্ড
জয় শ্রীরাম স্লোগান নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। বিজেপির তরফে জানানো হয়েছে জয় শ্রীরাম লেখা ১০ লক্ষ পোস্টকার্ড পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে।
সেই উত্তাপ এদিন আরও বাড়িয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন, জয়হিন্দ ও জয়বাংলা লেখা ২০ লক্ষ পোস্টকার্ড পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
৭ রেসকোর্সের বাসভবনে।

মুকুল রায়ের ক্ষমতা নিয়ে কটাক্ষ
বিভিন্ন সময়ে মুকুল রায়কে আক্রমণ করেছে তৃণমূল। এদিন ফিরহাদ হাকিম বলেন, অপরাধ বোধ থেকে দলবদলে উৎসাহ দিচ্ছেন তিনি। মুকুল রায় সম্পর্কে কার্যত এমনটাই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। এর আগে অবশ্য মুকুল রায়ের ক্ষমতা নিয়ে কটাক্ষ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রশ্ন করে তিনি বলেছিলেন, মুকুলের সাইজ কত ইঞ্চি। মুকুল রায় কী করতে পারে, তা জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষরা জানে বলে জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছিলেন, মুকুল হল মুখে
মারিতং জগত।












Click it and Unblock the Notifications