হেঁটেই এসএসকেএমে ঢুকলেন অনুব্রত, মেডিকেল বোর্ডের স্বাস্থ্যপরীক্ষার পরেই কী সিবিআই ডেরায় কেষ্ট?
হেঁটেই এসএসকেএমে ঢুকলেন অনুব্রত, মেডিকেল বোর্ডের স্বাস্থ্যপরীক্ষার পরেই কী সিবিআই ডেরায় কেষ্ট?
বাড়ি থেকে লিফটে েনমে বুঝিয়ে ছিলেন তেমন সুস্থ নন তিনি। কিন্তু এসএসকেএম হাসপাতালে একেবারে অন্য মেজাজে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। হেঁটেই অনুব্রত মণ্ডল গাড়ি থেকে নেমে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে যান। তাঁর ভাবভঙ্গি যা ছিল তা যথেষ্ট স্বাভাবিক। আজ মেডিকেল পরীক্ষা করার কথা তাঁর। সেই মেডিকেল বোর্ড আগে থেকেই প্রস্তুত রয়েছে উডবার্ন ওয়ার্ডে। এদিকে আজই হাজিরা দিতে হবে চিঠি পাঠিয়েছে সিবিআই।

এসএসকেএম হাসপাতালে অনুব্রত
সিবিআই হাজিরা এড়িয়ে অবশেষে এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল। তাঁর ফিসচুলা এবং হার্টের সমস্যা রয়েছে। আগেরবার চিকিৎসকরা জািনয়েছিলেন ফিসচুলার অপারেশন প্রয়োজন। সেই অপারেশ এখনই কি করা হবে তাই নিয়ে সিদ্ধান্ত হবে আজ। ইতিমধ্যেই উডবার্ন ওয়ার্ডে হেঁটেই ঢুকেছেন অনুব্রত মণ্ডল। সেখানে ২১৬ নম্বর রুমে মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। সেই মেডিকেল বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজ।

সিবিআইয়ের কড়া চিঠি
আজই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। আগামিকাল সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের কাছে সময় চেয়ে নেন। কিন্তু তাঁকে সময় দিতে নারাজ সিবিআই। সোমবার ফের অনুব্রত মণ্ডলকে কড়া চিঠি পাঠিয়েছে সিবিআই। তাতে আজই কেষ্টকে নিজাম প্যালেেস হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই িনজাম প্যালেসে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা সেখােন উপস্থিত রয়েছেন।

হাজিরা এড়াতেই কি অসুস্থতা অজুহাত
এসএসকেএম হাসপাতাল ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। তীব্র কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন অপরাধী েনতারা বারবার গ্রেফতারি এড়াতে এসএসকেএম হাসপাতালকে ঢাল করছে। সেখান থেকে তুলে এনে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য বারবার হাজিরা এড়াতে শাসক দলের নেতা মন্ত্রীদের এসএসকেএম হাসপাতালে আশ্রয় নেয়ার ঘটনা হাসপাতালের ভাবমূর্তিতে আঘাত হানছে। এই নিয়ে চিন্তিত সেখানকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।

অনুব্রতই কি নেক্সট
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর কি অনুব্রত মণ্ডলকে টার্গেট করা হয়েছে। কারণ গত কয়েকদিনে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক টিএমসি নেতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। টুলু মণ্ডল থেকে শুরু করে নানুরের টিএমসি পূর্ত কর্মাধ্যক্ষের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। তাঁদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা। তার মধ্যে আবার আজই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে
পেশ করা হবে।












Click it and Unblock the Notifications