Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছাড় নেই তৃণমূলের অধ্যাপক সংগঠনের পদাধিকারিও! লক্ষ লক্ষ দিয়ে উপাচার্য হওয়ার প্রস্তাব, বিস্ফোরক প্রাক্তনী

কলকাতা হাইকোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধিকে অবৈধ বলার পরে আরও এক বিতর্ক সামনে। এবার উপাচার্য নিয়োগেও দুর্নীতির অভিযোগ। যিনি অভিযোগ করছেন এবং যে সময়ের কথা বলছেন, সেই সময় তিনি তৃণমূলের অধ্যাপক স

কলকাতা হাইকোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধিকে অবৈধ বলার পরে আরও এক বিতর্ক সামনে। এবার উপাচার্য নিয়োগেও দুর্নীতির অভিযোগ। যিনি অভিযোগ করছেন এবং যে সময়ের কথা বলছেন, সেই সময় তিনি তৃণমূলের অধ্যাপক সংগঠনের পদাধিকারী ছিলেন। যাদবপুরের প্রাক্তন অধ্যাপিকা রুবি সাঁইয়ের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেত্রী কৃষ্ণকলি বসু।

ফোনেই প্রস্তাব

ফোনেই প্রস্তাব

সেই সময় যাদবপুরের সোসিওলজির অধ্যাপিকা ছিলেন রুবি সাঁই। সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেছেন, ২০১৭ সালে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য তাঁর কাছে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। তিনি বিষ্ময় প্রকাশ করলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় উপাচার্য হতে গেলে তাঁর ক্ষেত্রে টাকার অঙ্কটা কমে ১৫ লক্ষ হতে পারে। প্রসঙ্গত সেই সময় তৃণমূলেরই অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদক ছিলেন রুবি সাঁই।

অভিষুক্ত কৃষ্ণকলি বসু

অভিষুক্ত কৃষ্ণকলি বসু

উপাচার্য হতে টাকা চাওয়া নিয়ে রুবি সাঁই নিশানা করেছেন তৃণমূলের অধ্যাপক সংগঠনের সভানেত্রী কৃষ্ণকলি বসুর দিকে। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, তিনি কৃষ্ণকলি বসুকে জানিয়েছেন, টাকার অঙ্কটা কোনও ব্যাপার নয়। তবে কেন উপাচার্য হতে গেলে টাকা লাগবে, সেই প্রশ্ন করেছেন তিনি। এব্যাপারে তাঁর কাছে ফোনের রেকর্ডিং রয়েছে বলেও দাবি করেছেন রুবি সাঁই। যাদবপুর থেকে অবসর নেওয়ার পরে রুবি সাঁই এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ান। অন্যদিকে কৃষ্ণকলি বসু ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপনা করেন।

অভিযোগ অস্বীকার

অভিযোগ অস্বীকার

যাদবপুরে প্রাক্তন অধ্যাপিক রুবি সাঁইয়ের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন তৃণমূলের অধ্যাপক সংগঠনের সভানেত্রী কৃষ্ণকলি বসু। এতদিন পরে কেন এই অভিযোগ সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, এখন রুবি সাঁই তাদের সংগঠনে নেই। তিনি এখনও বিজেপির সঙ্গে রয়েছেন বলেও জানিয়েছেন কৃষ্ণকলি বসু। তিনি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। আর ওয়েবকুপা কোনও সময় উপাচার্যের জন্য সুপারিশ করেননি বলেও দাবি করেছেন তিনি। এছাড়াও অনুমতি ছাড়া ফোন কল রেকর্ডিম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দরকারে প্রধানমন্ত্রীকে চিঠি

দরকারে প্রধানমন্ত্রীকে চিঠি

অধ্যাপিকা রুবি সাঁই সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রয়োজন পড়লে বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। তিনি বলেছেন, আগে বিষয়টি নিয়ে খটকা লাগলেও, যখন থেকে পার্থ-অর্পিতা কাণ্ড সামনে এসেছে, সেই সময় থেকেই তাঁর ধারনা রয়েছে, এইভাবেই বিষয়গুলো চলে আসছে। এইভাবেই যে একটা চক্র চলেছে, তা তাঁর মাথায় আসেনি বলেও জানিয়েছেন তিনি।

(ছবি সৌজন্য: ফেসবুক)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+