রাস্তায় ছুঁড়ে ফেলা হল নাট্যকার মনোজ মিত্রের জিনিসপত্র, ভাড়া না দেওয়া অভিযোগ

ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়া হল নাট্যকার মনোজ মিত্রের সুন্দরম নাট্যদলের জিনিসপত্র।

ভাড়া বাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হল নাট্যকার মনোজ মিত্রের সুন্দরম নাট্যদলের জিনিসপত্র। নাট্যকার তথা প্রখ্যাত অভিনেতা মনোজ মিত্রের বিরুদ্ধে দক্ষিণ কলকাতার যতীন দাস রোডের ওই ভাড়া বাড়িতে জোর করে থাকা এবং ভাড়া না দিয়ে দিনের পর দিন নাট্যদলের জিনিসপত্র রাখার অভিযোগ রয়েছে।

রাস্তায় বের করে দেওয়া হল নাট্যকার মনোজ মিত্রের জিনিসপত্র! নেপথ্যে কোন ঘটনা

যতীন দাস রোডের ওই বাড়িটিতে ৬০ বছর ধরে ঘর ভাডা় নিয়ে রেখেছিলেন মনোজ মিত্র। সুন্দরম নামের ওই বাড়িটির মালিক হাইকোর্টের নির্দেশ পেয়েই মনোজ মিত্রের নাট্যদলের জিনিসপত্র বাইরে ফেলে দেন। বাড়িওয়ালার অভিযোগ, গত কয়েক বছর ধরে ওই বাডি়তে কিছুই হত না। যদিও আগে সেখানে রিহার্সাল হত। মনোজ মিত্র বা তাঁর দলের কোনও লোকজন ভাড়াও দেয়নি বলে অভিযোগ মালিকের। এরপরই ভাড়া না পেয়ে বাড়ির মালিক মামলা করেন। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। শেষে হাইকোর্টের নির্দেশ খালি করা হয় বাড়ি।

এদিকে, মনোজ মিত্রর জিনিসপত্র এভাবে রাস্তায় ফেলে দেওয়া নিয়ে সরব হয়েছে সুন্দরম নাট্য় সংস্থা। নাট্যদলের বহু কর্মীই এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন। পাশাপাশি , মনোজ মিত্র দাবি করেছেন, আদালতে মামলার বিষয়টি তিনি নাকি জানতেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+