সুষ্ঠভাবে টেট করতে পুলিশ -জেলাশাসকে ১৬ দফা গাইডলাইন পর্ষদের! বন্ধ হতে পারে ইন্টারনেট
কেলেংকারির মধ্যেই প্রাথমিকে নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! প্রায় ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। আর এজন্যে প্রায় ৭ লাখ ছাত্র-ছাত্রী আবেদন করেছেন ইতিমধ্যে। আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। আ
কেলেংকারির মধ্যেই প্রাথমিকে নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! প্রায় ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। আর এজন্যে প্রায় ৭ লাখ ছাত্র-ছাত্রী আবেদন করেছেন ইতিমধ্যে। আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষা কার্যত নিভিঘ্নে শেষ করাটাই বড় চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।
আর সেজন্যে ইতিমধ্যে আগাম ব্যবস্থা হিসাবে একাধিক সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। সিদ্ধান্ত হয়েছে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাতে এমন ১৪৪ ধারা জারি থাকে।

১৬ দফা গাইডলাইন তৈরি করা হয়েছে
শুধু তাই নয়, ১৬ দফা গাইডলাইন তৈরি করা হয়েছে পর্ষদের তরফে। যা ইতিমধ্যে প্রতিটি জেলার জেলাশাসককে পাঠানো হয়েছে। এমনকি কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও এই গাইউলাইনের কপি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, টেট পরীক্ষা নিতে রাজ্য জুড়ে ১৪৫৩টি কেন্দ্র ঠিক করা হয়েছে। মোট আড়াই ঘণ্টা অর্থাৎ দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে এই পরীক্ষা। ফলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুলিশের আধিকারিকরা এক্সটেনশন অফিসার হিসাবে থাকবেন। এছাড়াও পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার জন্যে থাকার কথাও বলা হয়েছে।

একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে
অন্যদিকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা থাকে তা টেটের ক্ষেত্রেও রাখা হচ্ছে। জানা যাচ্ছে, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে থাকা জেরক্সের দোকানগুলি বন্ধ রাখার কথা বলা হিয়েছে। লাউড স্পিকার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। অন্যদিকে মোবাইল ফোন বা কোনওরকমে ইলেকট্রনিক গেজেট নিয়ে কেউ নিয়ে আসলে কড়া ব্যবস্থার কথা বলা হয়েছে। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের থাকার কথাও বলা হয়েছে। এছাড়াও ট্রাফিকের দিকে বিশেষ গুরুত্ব দিতেও বলা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে সমস্ত কিছু পান সেজন্যেই এই সিদ্ধান্ত

ইন্টারনেট বন্ধ রাখার আবেদন
অন্যদিকে ইন্টারনেট বন্ধ রাখার আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। প্রাথমিকের টেটের পরীক্ষা চলাকালীন এই ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ইতিমধ্যে এই বিষয়ে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে পর্ষদ। যদিও সমস্ত পরীক্ষা কেন্দ্র এবং সংলগ্ন এলাকাতে ইন্টারনেট বন্ধ করতে চায় না পর্ষদ। ইতিমধ্যে একটি স্পর্শকাতর এলাকার তালিকা পর্ষদ তৈরি করেছে। সেই জায়গাগুলিতে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখতে চায় পর্ষদ। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে আবেদন জানিয়ে পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications