বাংলাকে ঠান্ডা করতে দু'মিনিট লাগবে! PM মোদীর কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Dilip Ghosh: শনিবার বিজেপি প্রথম তালিকায় ১৯৫ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় যাঁদের নাম নেই তার মধ্যে মেদিনীপুর আসন কিংবা সেখানকার সাংসদ দিলীপ ঘোষও রয়েছেন। এদিন দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিরোধীদের বিশেষ করে বিজেপির অস্ত্র সন্দেশখালি ইস্যু। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আক্রমণ করে রাজ্যকে ধ্বংস করায় অভিযুক্ত করেছেন। সঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর সমস্যাকে মিটিয়ে ফেলতে পারেন, তাহলে বাংলায় ছড়িয়ে পড়া নৈরাজ্য ঠান্ডা করতে দু'মিনিট সময় লাগবে।

সন্দেশখালিতে উত্তেজনা ও সেখানে প্রধান অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারে দেরি নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, গুণ্ডা ও ধর্ষকদের তৃণমূলের পতাকার নিচে সুরক্ষা দেওয়া হয়। বিরোধী ও মিডিয়ার চাপেই তাকে গ্রেফতার করা হয় বলে মন্তব্য করেছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যের প্রতিটি কোণায় গুণ্ডা ও ধর্ষকরা রয়েছে। তারা তৃণমূলের পতাকার নিচে সুরক্ষিত। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল একজন ধর্ষক ও অপরাধীকে দু'মাসের জন্য বাঁচিয়েছে। বিজেপির প্রতিবাদ ও মিডিয়ার চাপে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার বাধ্য হয় এবং দল তাকে সাসপেন্ড করে।
দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে। তারা সম্পত্তি থেকে শুরু করে মহিলাদের সম্ভ্রম সব কিছু লুট করেছে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর ইস্যুকে ঠান্ডা করতে পারেন, তাহলে বাংলাকে ঠান্ডা করতে তার মাত্র দুই মিনিট লাগবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications