নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করে ডিসেম্বর 'ধামাকা'র ব্যাখ্যা শুভেন্দুর

অভিষেক-মমতা গড়ে দাঁড়িয়ে 'ডিসেম্বরে'র ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নাম না করে দিলীপ ঘোষকেও আক্রমণ করতে ছাড়লেন না তিনি। আজ সোমবার হাজার মোড়ে সভা করতে যান বিরোধী দলনেতা। সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়েই এদিনের

অভিষেক-মমতা গড়ে দাঁড়িয়ে 'ডিসেম্বরে'র ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নাম না করে দিলীপ ঘোষকেও আক্রমণ করতে ছাড়লেন না তিনি। আজ সোমবার হাজার মোড়ে সভা করতে যান বিরোধী দলনেতা। সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়েই এদিনের এই সভা করেন তিনি। আর সেই মঞ্চ থেকেই ডিসেম্বরের ব্যাখ্যা দিলেন নন্দীগ্রামের বিধায়ক।

ডিসেম্বর ধামাকার ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী

অন্যদিকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বাবুসোনা' বলেও কটাক্ষ করেন তিনি।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার মুখে শোনা গিয়েছিল ডিসেম্বরের হুঁশিয়ারি। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে রীতিমত একটা কৌতুহলের জন্ম দেয়। আর সেই জল্পনা -কৌতূহলকে বাড়িয়েই বিরোধী দলনেতা মন্তব্য করেন, একটা ধেড়ে ইঁদুর ধরা পড়বে। এমনকি ১২-১৪ এবং ২১ ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। যা তৃণমূলের অন্দরেও একটা আশঙ্কা তৈরি করেছিল।

আর শুভেন্দু অধিকারীর সেই ঘোষণা মতো আজ ছিল ১২ ডিসেম্বর। স্বভাবতই কিছু একটা বড় ঘটনা ঘটার দিকেই সবার নজর ছিল। তাৎপর্যপূর্ণ ভাবে আজ সোমবার, ১২ তারিখ একেবারে তৃণমূলের শক্তঘাটিতে সভা করতে যান বিরোধী দলনেতা। দিনের শেষে কিছু বিস্ফোরক মন্তব্য করতে পারেন বলে একটা কৌতূহল তৈরি হয়। কিন্ত্য সমস্ত জল্পনাকে খারিজ করেই নতুন তারিখ জানালেন শুভেন্দু অধিকারী।

বললেন, ''১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।'' যদিও সরকার পড়ছে না বলে আশ্বাস বিরোধী দলনেতার। পাশাপাশি ব্যাখ্যা দিতে গিয়ে আগামী ১৪ এবং ২১ তারিখ ডিএ এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার কথাও উল্লেখ করেন। তবে বড় এবং ধেড়ে চোর ধরা পড়বে বলেও হুঁশিয়ারি শুভেন্দুর।

বিজেপির একাংশের মতে, আজ ১২ তারিখ যে মামলাটি ছিল সেটা পিছিয়ে গিয়েছে। আর তা যাওয়াতেই বড় অঘটন থেকে তৃণমূল বেচেছে বলেও তোপ নেতৃত্বের। তবে ডিসেম্বরে এই সরকারের উপর আমাদের লড়াই অন্তিম জায়গায় পৌঁছে গিয়েছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি নেতার। পাশাপাশি এদিন সভা মঞ্চ থেকেই নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করেন শুভেন্দু।

বলেন, 'আমি মর্নিংওয়াকে বেরিয়ে প্রেসকে কিছু বলি না।'' আমি বিরোধী দলনেতা। ফলে যা বক্তব্য করেন তা ভেবে চিন্তে বলেন বলেও চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার।

অন্যদিকে এদিন হজরা মোড় থেকেই নাম না করে অভিষেককে বাবুসোনা বলে তোপ শুভেন্দুর। বলেন, বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? মমতার সঙ্গে মেঘালয়ে যাওয়ার কথা বলেন বিরোধী দলনেতা। আজ তাঁরা কোথায় পালিয়েছেন? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+