অমিত শাহ গো ব্যাক, ছাত্ররা কালো পতাকা দেখিয়ে স্লোগান তুলতেই ধুন্ধুমার পরিস্থিতি

বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। উল্লেখ্য, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটেই কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা।

অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমার কলেজ স্ট্রিট। অমিত শাহর গাড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছনোর পরই টিএমসিপি ও বিজেপির মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। উল্লেখ্য, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটেই কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা।

অমিত শাহ গো ব্যাক, ছাত্ররা কালো পতাকা দেখাতেই ধুন্ধুমার

এদিন বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো যখন কলকাতা বিশ্ববিদ্যালয় অভিমুখে আসছিল, তখন কালো পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা। সেই কালো পতাকা যাতে অমিত শাহের দৃষ্টিগোচর না হয়, তার জন্য বিভিন্ন রকম চেষ্টা করে বিজেপি।

অমিত শাহের গাড়ি আসার আগে তৃণমূলের বিক্ষোভে মিছিল থেকে ইট-বোতল উড়ে আসতে থাকে। তার জেরে ছাত্রছাত্রীরা অনেকেই আহত হন। উত্তেজনা চরমে পৌঁছয় অমিত শাহের গাড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আসার পর। বিজেপির একটা অংশ তখন ছাত্রদের উপর চড়াও হয়। তাঁরা ব্যারিকেড ভেঙে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে।

অমিত শাহ গো ব্যাক, ছাত্ররা কালো পতাকা দেখাতেই ধুন্ধুমার

কলকাতা পুলিশ ব্যারিকেড করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আর অমিত শাহের রোড শোকে পৃথক করে সামলানোর চেষ্টা করছিল। বিজেপি কর্মীরাও চেষ্টা করছিলেন, যাতে অমিত শাহের দৃষ্টিগোচর না হয় ছাত্রছাত্রীদের কালো পতাকা প্রদর্শন। এমনকী অমিত শাহ গো ব্যাক-সহ বিভিন্ন স্লোগান যাতে কর্ণগোচর না হয়, তার জন্য ডিজে বাজানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+