রাজ্য পুলিশের ডিজির দফতরের বাইরে অবস্থানে বসবেন শুভেন্দু? কী বলল হাইকোর্ট?
ঘরছাড়া, আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি। তাই নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বিকল্প জায়গার কথা আদালতে জানালেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।
শুক্রবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। শুক্রবার স্থান পরিবর্তন করে বিকল্প জায়গার কথা জানান শুভেন্দু অধিকারী। বিকল্প জায়গার প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। রাজভবনের পরিবর্তে এবার রাজ্য পুলিশের ডিজির দফতরের বাইরে অবস্থানে বসতে চান শুভেন্দু।

রাজভবন নয়। পুলিশকর্তার দফতরের বাইরে শুভেন্দু অধিকারী অবস্থানে বসবেন। তাও আবার ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে এই বিষয়টি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য রাজভবনের বিকল্প জায়গা বাছার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
গত বছরে রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চ করে পাঁচ দিন অবস্থান চালিয়েছিলেন। সেই সময় পুলিশ ১৪৪ ধারা জারির বিষয়ে কিছু বলেনি। রাজভবনের বাইরে এমন কোনও ধর্না কর্মসূচি নেওয়া যায় না। কিন্তু পুলিশ এই বিষয়ে কোনও বক্তব্য রাখেনি। শুভেন্দু অধিকারী এবার একইভাবে রাজভবনের বাইরে বিক্ষোভ অবস্থান করতে চেয়েছিলেন।
কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে নিষেধ করা হয়। ১৪৪ ধারা জারি করা রয়েছে ওই এলাকায়। সেই কারণে কোনও প্রকার অবস্থান, বিক্ষোভ, ধর্না করা যাবে না। সেই কথা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। তৃণমূল করতে পারলে বিজেপি কেন পারবে না? সেই প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।
কলকাতা পুলিশের পক্ষ থেকে ধর্মতলা চত্বরে শুভেন্দু অধিকারীকে অবস্থানের কথা বলা হয়েছিল। কিন্তু সেই জায়গার কথা মানতে চাননি শুভেন্দু। আদালত শুভেন্দু অধিকারীকে বিকল্প জায়গা ভাবার কথা বলেছিল। এবার সেই বিকল্প জায়গার কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি।












Click it and Unblock the Notifications