চিৎপুরে বাস উল্টে জখম ১২ পড়ুয়া, আতঙ্কে অভিভাবকেরা

নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ল স্কুলবাস। সোমবার সকালে চিৎপুর লকগেটের কাছে ঘটেছে এই দুর্ঘটনা।

নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ল স্কুলবাস। সোমবার সকালে চিৎপুর লকগেটের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। রাস্তার পাশে ফেলা বালি কাটাতে গিয়ে সোজাসুজি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে বাসটি। জখম হয় বাসের চালক সহ বাসের মধ্যে থাকা একাধিক স্কুলপড়ুয়া। আহতদের সকলকেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিৎপুরে বাস উল্টে জখম ১২ পড়ুয়া, আতঙ্কে অভিভাবকেরা

পুলিশ সূত্রে খবর, বাসের মধ্যে ২০-২৫ জন পড়ুয়া ছিল। তাদের মধ্যে ১০-১২ জন জখম হয়। গুরুতর জখম হন বাসের চালকও। তবে কারোর অবস্থা আশঙ্কাজনক নয়। তবে এই দুর্ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা।

জানা গিয়েছে, লকগেটের কাছে ওই এলাকায় রাস্তার একপাশে বালি ফেলা ছিল। অনেক গতিতে এসে সামনে ফেলা বালি দেখে তাড়াহুড়ো করে পাশ কাটাতে যান। তখন তীব্র গতিতে পোস্টে ধাক্কা মারে বাসটি একদিকে হেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ।

স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্থ ওই বাসের ভিতর থেকে আহত পড়ুয়াদের নিরাপদে বার করে আনা হয়। তারপর তাদের হাসপাতালে পাঠানো হয়। রাস্তার পাশে এভাবে বালি কেন ফেলা ছিল সেই বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। একই সঙ্গে বাসের চালক দাবি করেছেন গাড়ির ব্রেক ফেল করে এই দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+