কলকাতার নদীপথে আরামের ছোঁয়া যোগ করল 'সাগরী'! জলপথ পরিবহণে নতুন দিগন্ত

কলকাতার (kolkata) নদীপথের (river) পরিবহণে আরামের ছোঁয়া যোগ করল সাগরী (sagari)। এদিন থেকেই যাত্রা শুরু করল এসি লঞ্চ (launch) সাগরী। নামটি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন ২০ আসনের ল

কলকাতার (kolkata) নদীপথের (river) পরিবহণে আরামের ছোঁয়া যোগ করল সাগরী (sagari)। এদিন থেকেই যাত্রা শুরু করল এসি লঞ্চ (launch) সাগরী। নামটি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন ২০ আসনের লঞ্চের যাত্রা শুরু করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সাগরীর উদ্বোধনে ফিরহাদ হাকিম

সাগরীর উদ্বোধনে ফিরহাদ হাকিম

এদিন সাগরীর উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, শীতল লঞ্চে নৈসর্গিক হুগলি নদী উপভোগ করতে পারবেন লঞ্চের সওয়ারিরা। তিনি জানিয়েছেন, সাড়া পেলে এই ধরনের আরও লঞ্চ নামানো হবে। তিনি বলেছেন, সারা বছর সাগরী চালানোর পরিকল্পনা রয়েছে। ছোট মিটিং, পার্টির জন্যও তা ব্যবহার করা যেতে পারে। তিনি আরও জানিয়েছেন লঞ্চে একটি প্যান্ট্রি ও ওয়াশরুম রয়েছে, যা স্বল্প বাজেটে তৈরি করা।

যাঁরা ছিলেন এদিনের অনুষ্ঠানে

যাঁরা ছিলেন এদিনের অনুষ্ঠানে

এদিনের এসি লঞ্চ সাগরীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লুবিটিসির চেয়ারম্যান মদন মিত্র, পরিবহণ সচিব রাজেশ সিনহা, ডব্লুবিটিসির এমডি রাজনবীর সিং কাপুর এবং ডব্লুবিটিসির বোর্ডের অন্য সদস্যরা। পরিবহণ সচিব রাজেশ সিনহা বলেছেন, এসি লঞ্চটি তৈরি করেছে শালিমার ওয়ার্কস লিমিটেড। ডব্লুবিটিসি এটি সঠিক ভাবে পরিচালনা করবে বলে আশাপ্রদাশ করেছেন তিনি।
অন্যদিকে ডব্লুবিটিসির চেয়ারম্যান মদন মিত্র বলেছেন, যে কেউ পরিবার নিয়ে আসতে পারেন এরং গঙ্গার শীতল হাওয়া উপভোগ করতে পারেন।
সাধারণভাবে ডব্লুবিটিসি হুগলি নদীতে সরকারি লঞ্চ চালায়। তবে সাগরী প্রথম যাত্রীবাহী এসি লঞ্চ।
এর আগে কলকাতার হেরিটেজ রিভার ক্রুজ, বোট লাইব্রেরি, ইউরোপিয়ান সেটেলমেন্ট বোট রাইড চালু হয়েছে। এসবই ডব্লুবিটিসি পরিচালনা করে। প্রথমটি খুবই সস্তা। দেড় ঘন্টার জন্য ভাড়া দিতে হয় ৩৯ টাকা। এছাড়াও বোট লাইব্রেরিও প্রশংসা পেয়েছে। আর ইউরোপিয়ান সেটেলমেন্ট বোট চালুতে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল ডেনমার্ক আর ফ্রান্সের রাষ্ট্রদূতদের।

ভ্রমণের খরচ

ভ্রমণের খরচ

সাগরীতে একঘন্টার ভ্রমণের জন্য খরচ হবে ১৯০ টাকা। পুরো লঞ্চ একঘন্টার জন্য বুকিং-এ খরচ পড়বে ৩৬০০ টাকা। কবে এই লঞ্চে উঠলে যাত্রীরা পাবেন কমপ্লিমেন্টারি চা ও বিস্কুট। লঞ্চের প্যান্ট্রিতে মাইক্রোওয়েভ এবং ফ্রিজ রয়েছে। কেউ যদি কোনও পার্টির জন্য বুক করেন, তাহলে তারা নিজেদের ক্যাটারার নিতে পারবেন।

 সাগরী নামের অর্থ

সাগরী নামের অর্থ

সাগরী নামের অর্থ হল সমুদ্রের। সফল কিংবা বিজয়ী নির্দিষ্ট করে দেওয়া। নামটি আরবী ভাষার সঙ্গে সংযুক্ত। যার লিঙ্গ মেয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+