RG Kar Hospital Incident: আর্থিক দুর্নীতিতে কীভাবে জড়িত সন্দীপ ঘোষ! হাইকোর্টে বিশেষ রিপোর্ট জমা দিল সিবিআই

RG Kar Hospital Incident: সুপ্রিম কোর্টে আরজি করে কর্মরত চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলার শুনানি'র মধ্যেই বড় আপডেট! সন্দীপ ঘোষের দুর্নীতির মামলায় তদন্তে অগ্রগতি কী? বিশেষ রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। মুখ বন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার তদন্তকারী সংস্থার তরফে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই বিষয়ে মামলার শুনানিতে সিবিআই'য়ের আইনজীবী কলকাতা হাইকোর্টকে জানান, আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Hospital Incident) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনও চলছে। বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Sandip Ghosh

মামলার শুনানিতে এরপরেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, আগামী ২৫ নভেম্বর সিবিআইকে নতুন করে তদন্তে অগ্রগতি কি রয়েছে তা জানিয়ে নতুন রিপোর্ট জমা দেবে। আজ মঙ্গলবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ধর্ষণ এবং খুনের ঘটনার মামলার শুনানি হয়। শুনানির শুরুতে এই বিষয়ে একটি রিপোর্ট এদিন সিবিআই জমা দেয়।

যা দেখে এদিন কারজগত সন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রুচড়। মামলার শুনানিতে যে প্রশ্নগুলি তোলা হয়েছিল, তদন্তে সেগুলি আছে বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিচলিত বলেও ব্যাখ্যা করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বিশেষ বেঞ্চ।

একদিকে যখন এই মামলার শুনানি হচ্ছে তখন আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় তদন্ত ঠিক কোন পর্যায়ে সেই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই।

বলে রাখা প্রয়োজন, জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের মধ্যেই আরজি করের আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায় একের পর এক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। টাকা নয়ছয়, তোলাবাজি, টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এমনকি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যও বেআইনি ভাবে বিক্রির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, 'বেওয়ারিশ লাশ' বাংলাদেশে পাচারের মতো অভিযোগও সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে।

এই সমস্ত অভিযোগের তদন্ত সিবিআই'য়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার এই বিষয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল সিবিআই (CBI)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+