RG Kar Hospital Doctor Death: বিনীত গোয়েলের পদত্যাগের দাবি, লালবাজার অভিযানে আজ ডাক্তাররা
RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ! লাগাতার চলছে প্রতিবাদ-আন্দোলন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামিল হচ্ছেন আন্দোলনে। আর এর মধ্যেই আবারও পথে নামতে চলেছেন জুনিয়ার ডাক্তাররা। সুপ্রিম কোর্টের আবেদন সত্ত্বেও কর্মবিরতিতেই অনড় রয়েছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকদের একটা বড় অংশ।
এরই মধ্যে গত শুক্রবার জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী অভায়া ক্লিনিকের উদ্যোগ নিয়েছিলেন চিকিৎসকরা। কর্ম বিরতি চললেও গত দুদিন ধরে ক্যাম্প তৈরি করে ও টেলিমেডিসিন পরিষেবা দিয়ে রোগীদের চিকিৎসা করেছেন জুনিয়র ডাক্তাররা (RG Kar Hospital Doctor Death) ।

আর এবার ফের পথে নেমে হবে আন্দোলন। আজ সোমবার লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। তাদের মূল দাবি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করতে হবে।
গত ৯ আগস্ট ঘটনার পর থেকেই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা। নিরাপত্তার দাবিতে দিনের পর দিন অবস্থানে বসে রয়েছেন। পুলিশের উপর যে তাদের একেবারেই আস্থা নেই এ কথা বারবার বলেছেন তারা।
আগামী দিনে আরওবেশ কিছু কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের। তবে এদিন ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা। শুধু জুনিয়ার ডাক্তারদের নয়, সমস্ত সরকারি এবং বেসরকারি ডাক্তারদেরও এই অভিযানে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবেই এই মিছিল হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে বিভিন্ন ডাক্তারদের সংগঠনের তরফে এই অভিযানকে সমর্থন জানানো হয়েছে। অন্যদিকে এই অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রতিকর ঘটনা না ঘটে যায় সেজন্য সতর্ক লালবাজার। ব্যাপক পুলিশের মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, লালবাজারের অনেক আগেই ডাক্তারদের মিছিল আটকে দেওয়া হবে বলেও কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন পথে থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
গোটা পরিস্থিতি সামলানোর দায়িত্ব থাকবে তাঁদের কাঁধেই। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে অঠে পরিস্থিতি। একেবারে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়। তবে এদিন ডাক্তারদের অভিযানকে কেন্দ্র করে একেবারে সতর্ক কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications