Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Verdict: “CBI আসার আগেই প্রমাণ লোপাট কলকাতা পুলিশের!” বিস্ফোরক জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন

RG Kar Case Verdict: আরজি কর মামলায় ফাঁসি হয়নি সঞ্জয় রায়ের। দোষীসাব্যস্ত সিভিক ভলান্টিয়ারকে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দিয়েছেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েছে চিকিৎসক সংগঠন থেকে শুরু করে নাগরিক সমাজ।

সিবিআইয়ের কাছে কলকাতা পুলিশ তদন্ত প্রক্রিয়া হস্তান্তরের সময় অনেক তথ্য গোপন করেছিল বলে এবার বিস্ফোরক অভিযোগ জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন রেখা শর্মার (former NCW Chairperson Rekha Sharma)। কলকাতা পুলিশ (Kolkata Police) প্রাথমিকভাবে যা তদন্ত করেছিল, তাতে অনেক খামতি ছিল বলে মন্তব্য রেখা শর্মার।

rekha sharma

সেই ত্রুটিপূর্ণ তথ্যই সিবিআইয়ের (CBI) হাতে হস্তান্তর করা হয়ে থাকতে পারে বলে মত তাঁর। নির্যাতিতার পরিবার তো বটেই, এই রায়ের ফলে আপামর জনতা হতাশায় বলে জানান তিনি। রেখার কথায়, এমন গুরুতর অপরাধকে বিরলতম ঘটনা কেন বলা হল না, তা নিয়েও প্রশ্ন রয়ে গেল।

জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সনের দাবি, "শুরুতেই অকুস্থলের প্রমাণ লোপাট হয়ে গিয়েছিল। ক্রাইম সিনেও বদল ঘটানো হয়েছিল। আচমকাই নির্মাণকাজ শুরু করা হয়েছিল। জল দিয়ে ধুয়েও দেওয়া হয়েছিল। সিবিআই অনেক তথ্য প্রমাণই পায়নি। পশ্চিমবঙ্গের সরকার কাউকে কাউকে বাঁচাতে চেয়েছিল। সেটাই হল। রাজ্য সরকার সেই প্রমাণই দেয়নি যাতে করে সিবিআই তা কোর্টে দেখাতে পারে।"

এই রায়ের ফলে কিছুই হবে না বলে মত রেখা শর্মার। তিনি বলেন, সিবিআইয়েরও উচ্চ আদালতে যাওয়া উচিত। এহেন মামলায় মৃত্যুদণ্ডের সাজা ছাড়া আর কিছু হওয়াই উচিত নয় বলে দাবি তাঁর।

ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি পেতে উচ্চ আদালতে যাচ্ছেন বলে জানিয়েছেন সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী। সঞ্জয়কে 'নির্যাতিত' বলে মনে করছেন তাঁর আইনজীবীরা। তাঁকে 'খালাস' করাতে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তারা।

এদিকে, সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। সঞ্জয়ের যাবজ্জীবন জেল ও ৫০ হাজার টাকা জরিমানার রায় হাস্যকর বলে দাবি করেন তিনি।

এর বিরুদ্ধে পাল্টা আবেদন করা উচিত বলে দাবি মালব্যর। এক্স পোস্টে তিনি লেখেন, "অপরাধীদের বাঁচানো বন্ধ করা উচিত মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রী ও কলকাতার তৎকালীন সিপির বিরুদ্ধেও তদন্ত করা উচিত সিবিআইয়ের।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+