রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় রামপুজো? অনুমতির জন্য হাইকোর্টে মামলা
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশজুড়ে সাজো সাজো রব। চূড়ান্ত প্রস্তুতি চলছে অযোধ্যায়। কলকাতাতেও রামপুজোর আয়োজন করা হচ্ছিল। কিন্তু তাল কেটেছে অনুমতি না মেলায়। এবার উদ্যোক্তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
দক্ষিণ কলকাতার ৬৬ পল্লী ক্লাবের কাছে রামপুজো করার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে ক্লাবের উদ্যোগে এই পুজো হবে বলে খবর। কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এই পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। সেই উদ্বোধন নিয়ে এই রাজ্যের বহু মানুষও উৎসাহিত। কলকাতাতেও কমবেশি উৎসাহ রয়েছে। ওই দিন রামপুজো করতে ইচ্ছাপ্রকাশ করেছে বহুমুখী সেবা সমিতি। এক মাস আগে সেই পুজোর জন্য পুলিশের কাছে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কোনও অনুমতি দিচ্ছে না। এমনই অভিযোগ।
আর বেশিদিন বাকি নেই। পুলিশ সেই অনুমতি দেবে কী না, এখন তাই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সে কারণেই কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে মামলার জন্য। শোনা গিয়েছে, কেবল রামপুজো নয়, বড় এলইডি স্ক্রিন লাগানো হবে একটি জায়গায়। তাতে অযোধ্যার রামমন্দির উদ্বোধন দেখানো হবে।
প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু কোনও কিছুর অনুমতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বলে খবর। তাই নিয়েই এখন সংশয় তৈরি হয়েছে উদ্যোক্তাদের মধ্যে। কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হবে। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে বলে খবর।
সরযূ নদীর পাড় সাজানো হচ্ছে। ১৫ জানুয়ারি থেকেই অযোধ্যায় কার্যত উৎসব শুরু হয়ে যাবে। দেশের বিভিন্ন জায়গায় রামপুজোর আয়োজন করা হচ্ছে। ওই দিন রামপুজো হবে। এই রাজ্যে এখন অবধি কলকাতায় রামপুজোর আয়োজন করার খোঁজ এসেছে। এখন সেই পুজোর অনুমতি কি মিলবে?












Click it and Unblock the Notifications