অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের চলবে একই অবস্থা, জেনে নিন বিস্তারিত

আগামি ৯৬ ঘণ্টায় উত্তরবঙ্গের আট জেলার সব জায়গাতেই বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সিকিমে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ঘর্মাক্ত থাকবে।

আগামি ৯৬ ঘণ্টায় উত্তরবঙ্গের আট জেলার সব জায়গাতেই বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সিকিমে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ঘর্মাক্ত থাকবে।

অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের চলবে একই অবস্থা, জেনে নিন বিস্তারিত

মৌসুমী অক্ষরেখা মুজফ্ফরপুর-পূর্ণিয়া থেকে পূর্বে গুয়াহাটি এবং নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা আগামি দুদিনে উত্তরবঙ্গের ওপর অবস্থান করবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই থাকবে বলে জানানো হয়েছে।

১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিকিম এবং উত্তরবঙ্গের আট জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হবে।

১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। দু-একটি জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে। তবে এই সতর্কবার্তা হিমালয় সংলগ্ন ৫ জেলার জন্যই দেওয়া হয়েছে। ৪ ও ৫ জুলাই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর সক্রিয়। এলাকাগুলিতে গত চব্বিশ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাতও হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+