অবশেষে নামল স্বস্তির বৃষ্টি, একাধিক জেলায় দাপট দেখাল ঝড়

সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝড়-বৃষ্টির। আবশেষে নামল সেই অঝোর ধারা। কলকাতা সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমেছে।

মনোরম আবহাওয়া। তীব্র দহনের রেশ কাটিয়ে স্বস্তি ফিরেছে রাজ্যে। নেমেছে বহু প্রতীক্ষিত সেই বৃষ্টি। আকাশের মুখ ভার করে জেলায় জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আগেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, ঝড়বৃষ্টির। গত কয়েকদিনে তেমন বর্ষণের দেখা না মিললেও সোমবার সকাল থেকেই মেঘ আর রোদের খেলা চলছিল। অবশেষে দুপুর ১২টার পরেই ঘোর করে আসে আকাশ।

weather

দীর্ঘ দহনের পর কালো মেঘে ঢেকেছে আকাশ। তীব্র গরম নিমেষে উধাও। দহনে জেরবার রাজ্যবাসী যেন স্বস্তি ফিরে পেল। এপ্রিল মাসে এমন তাপপ্রবাহ তাও আবার দীর্ঘ সময় ধরে এর আগে কখনও দেখেনি কলকাতা। রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করে গিয়েছিল। দুপুরে কলকাতায় লু পর্যন্ত বয়েছে। যা এর আগে কখনও দেখা যায়নি। তারপরে আবার দীর্ঘ ১০ থেকে ১৫ দিন ধরে।

weather

তারপরে দহনের দাপট কমলেও বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে বৃষ্টি এলো সমবার। সকাল থেকেই কালো মেঘের আনাগোনা শুরু হয়েছিল শহরের আকাশে। দুপুর বারোটা থেকে ঘোর করে আসে আকাশ। অবশেেষ নামল প্রবল ঝড় বৃষ্টি। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়েছে হাওয়া। তারপরেই বৃষ্টি।

দহনে তপ্ত মাটি যেন প্রাণ ফিরে পেয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় জড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুপুর থেকেই। পূর্ব মেদিনীপুরেও চলছে ঝড়-বৃষ্টি। দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের একাধিক জেলায়।

weather

আগেই আলিপুর আবহাওয়া দফতর বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্র ঝড়-বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরেই পূর্বাভাস মত শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কয়েকদিন আগে পর্যন্ত তীব্র দহনে জেরবার দশা ছিল আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মালদাহ-দুই দিনাজপুরের শুরু হয়েছে বৃষ্টি। গতকাল দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সান্দাকফুতে প্রবল তুষারপাতও হয়েছে গতকাল। কাজেই একটা ঠান্ডার আমেজ তৈরি হয়েছে সেখানে। তাপপ্রবাহের রেশ পাহাড়ের জেলাগুলিতেও পৌঁছে গিয়েছিল এবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+