বাংলায় রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙেনি, জানালেন মমতা, কার দিকে নিশানা তাঁর?

বাংলায় ঢোকার পরে রাহুল গান্ধীর গাড়ির কাচ ভেঙেছে। তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখ খুললেন। এইসব বিষয় তিনি পছন্দ করেন না, বলে জানিয়েছেন। তবে তাঁর বক্তব্যে রাজনৈতিক চর্চা আরও বেড়ে গিয়েছে। ক্ষোভ তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের একাংশের মনেও।

মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেখান থেকেই এই বিষয়ে মন্তব্য করলেন তিনি। বাংলায় রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙেনি। গাড়ির কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে। বিহারের কাটিহারে ওই গাড়ির কাচ ভেঙেছে। তেমনই না কী তিনি শুনেছেন। এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকেই তিনি দায় ঠেলেছেন।

বাংলায় রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙেনি, জানালেন মমতা

বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে কংগ্রেস শিবিরেও যথেষ্ট আলোড়ন পড়েছে। আগে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী গাড়ির কাচ ভাঙার বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন। কারা এই কাজ করল, তা বুঝে নিতে বলেছিলেন বহরমপুরের সাংসদ। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রতি পদে বাধার সম্মুখীন হচ্ছে। প্রশাসনিক স্তর থেকে বাধা দেওয়া হচ্ছে। খাবার জায়গা থেকে সভাস্থল, সব কিছুতেই বাধা আসছে। এমনই মন্তব্য করছে কংগ্রেস।

রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গে বাংলার মুখ্যমন্ত্রীকে আগে চিঠি লিখেছিলেন। ভারত জোড়ো ন্যায় যাত্রায় ঝামেলার আশঙ্কা করেছিলেন তিনি। প্রশাসনিক স্তরে নজরদারির বিষয়ে আবেদন জানানো হয়েছিল। ফলে বুধবারের ঘটনায় রাজনৈতিক স্তরে কথা চালাচালি বেড়েছে।

ঘটনার অনতিপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখ খুললেন। তিনি জানিয়ে দিলেন, বাংলায় এই ঘটনা ঘটেনি। বিহার থেকে মালদায় রাহুল গান্ধীর গাড়ি ঢুকছিল। বিহারে ওই ঘটনা ঘটেছে। কাটিহার এলাকায় রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙে। ভাঙা কাচের গাড়ি বাংলায় ঢুকেছে। তিনি এই ঘটনা সমর্থন করেন না। তাও জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিহারে নীতিশ কুমারের দল সবে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এক হচ্ছে। ওদের রাগ আছে। তাই এসব ঘটতে পারে। বাংলার কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন। এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+