উত্তরবঙ্গে শুরু প্রাকবর্ষার বৃষ্টি! দক্ষিণবঙ্গের অস্তস্তির পরিস্থিতি কতদিন, জেনে নিন

আপাতত স্বস্তির খবর নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আরও বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আপাতত স্বস্তির খবর নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আরও বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্পের যোগান বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি চরম আকার নেবে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় প্রাক বর্ষার বৃষ্টি চলতে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয় সংলগ্ন ৫ জেলায় বৃষ্টি চলছে, আগামী চার-পাঁচ দিন সেখানে বৃষ্টি চলবে। বুধ ও বৃহস্পতিবার
এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

দার্জিলিং ২০
কোচবিহার ৩০.৭
জলপাইগুড়ি ৩২.৭
শিলিগুড়ি ৩৩.৩
মালদা ৩৫.৫

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হয়েছে অল্প। জেলাগুলিতে সন্ধের দিকে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবারের জন্য। এছাড়া পশ্চিমাঞ্চলের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বজায় থাকবে অস্বস্তির আবহাওয়া।

পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

বাঁকুড়া ৪১.৩
আসানসোল ৪১.২
মেদিনীপুর ৩৯
শ্রীনিকেতন ৩৮.৫
বর্ধমান ৩৯.৪

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত গরম থেকে রেহাই নেই। তবে মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

বহরমপুর ৩৯.৪
ব্যারাকপুর ৩৭.১
দিঘা ৩৬
দমদম ৩৮.২
ক্যানিং ৩৬.৬
ডায়মন্ডহারবার ৩৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+