Building Collapse: ধৃত প্রোমোটারে সঙ্গে তৃণমূল কাউন্সিলারের ছবি ভাইরাল! বিজেপি বলল, আছে বড় টাকার খেলা
Garden Reach Building Collapse: গার্ডেনরিচ-কাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে! ধ্বংসস্তূপের মধ্যে এখনও প্রাণ আটকে থাকতে পারে বলে আশঙ্কা। আর সেই প্রাণের খোঁজে মঙ্গলবার সকাল থেকে ফের একবার উদ্ধারকাজ শুরু হয়েছে। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral PIC) তৃণমূল কাউন্সিলার শামস ইকবালের সঙ্গে ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের ছবি।
আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা (Garden Reach Building Collapse) । কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। পুরোটার পিছনে মোটা টাকার খেলা আছে বলেও কটাক্ষ দিলীপ ঘোষের। ঘটনার পরেই অভিযুক্ত কাউন্সিলার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এলাকার মানুষের দাবি, সম্পূর্ণ বহুতলটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। এমনকি জলা জমি বুজিয়ে তৈরি করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয় মানুষজনের। যদিও এই বিষয়ে কিছুই জানতে না স্থানীয় তৃণমূল কাউন্সিলার শামস ইকবাল। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি।
যেখানে ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি শামস ইকবালের পাশেই দেখা যাচ্ছে ধৃত প্রোমোটারকে। স্থানীয় মানুষের দাবি, মাঝে মধ্যেই নাকি বিভিন্ন অনুষ্ঠানে ধৃত মহম্মদ ওয়াসিমের সঙ্গে যেত শামস ইকবালকে। আর এই ছবি সামনে আসার পর ধৃত প্রোমোটারের সঙ্গে তৃণমূল নেতার জোগ স্পষ্ট হচ্ছে।
এমনকি মোটা অঙ্কের বিনিময়ে এই বহুতল নির্মাণ হতে পারে বলেও শঙ্কা এলাকার মানুষের। যদিও এই বিষয়ে তৃণমূল নেতার কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ছবি আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় তৃণমূল কাউন্সিলার শামস ইকবালকে আক্রমণ শানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অবিলম্বে তাঁকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
এই প্রসঙ্গে সজল ঘোষ বলেন, কাউন্সিলার সব জানতেন। মোটা অঙ্কের টাকা নিয়েছেন। আর তাই কিছুই জানতেন না তাঁকে বলতে হচ্ছে বলে কটাক্ষ বিজেপি নেতার। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই ঘটনায় রাজনৈতিক নেতা-নেত্রীরাও যুক্ত আছেন। সরকারি কর্মীরা যারা টাকা পয়সা নিয়ে বেআইনি নির্মাণকে অনুমোদন দিয়ে দিচ্ছেন তারাও যুক্ত বলে তোপ বিজেপি সাংসদের।
শুধু তাই নয়, পুলিশ প্রশাসন নেতা প্রোমোটার সকলে মিলে মিশে আছে। এমনকি এর পেছনে টাকা পয়সা আছে বলেও কটাক্ষ বিজেপি নেতার। এই ঘটনাকে ঘিরে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications