Panchayat Election 2023: সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত
উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে মনোনয়নপত্র বিকৃতি করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চ এই তদন্তের ভার অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে রাজ্য পুলিশকে তদন্তের ভার তুলে দিয়েছে।
সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন সিবিআই তদন্তের। সেই নির্দেশ খারিজ করে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

সেইসঙ্গে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক সদস্যের কমিশন গঠন করল। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে বিডিও-র বিরুদ্ধে তদন্ত করবে রাজ্য পুলিশ। এমনটাই জানিয়েছেন বিচারপতি দ্বয়। তাঁরা জানিয়েছেন, সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই।
উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সিপিএম প্রার্থীর মনোনয়ন পত্র বিকৃত করা হয়েছে। একজন প্রশাসনিক আধিকারিক কী করে এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে লিপ্ত করতে পারেন। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দেন।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। রাজ্যের করা মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়ে তদন্তের ভরা রাজ্য পুলিশের হাতে অর্পণ করে। তবে এই তদন্ত হবে কমিশনের তত্ত্বাবধানে। সে জন্যই অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে এক সদস্যের কমিটি গঠন করে দেন।
এদিকে রাজ্যে সম্পূর্ন পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। পাশাপাশি রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে মামলা করার অনুমতি চাওয়া হয়েছিল। এক আইনজীবীর এই আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা












Click it and Unblock the Notifications