পাম অ্যাভিনিউ হত্যাকাণ্ড : পরিকল্পনা করেই স্ত্রী ও দুই ছেলেকে খুন নীলের, দাবি পুলিশের

কলকাতা, ১৮ জানুয়ারি : বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তীব্র অশান্তি তো ছিলই, পাশাপাশি সম্পত্তি ও দেনা শোধ করা নিয়েও ফনসেকা পরিবারে গোলমাল ছিল বলে দাবি করেছে পুলিশ। [পাম অ্যাভিনিউয়ে মা ও যমজ ছেলে খুন, সন্দেহের তির আহত বাবার দিকে]

আর সেজন্যই পেশায় ইন্টেরিয়র ডিজাইনার নীল ফনসেকা রীতিমতো পরিকল্পনা করেই নিজের স্ত্রী জেসিকা ও দুই ছেলে ড্যারেন ও জোসুয়াকে খুন করেছেন বলে দাবি পুলিশের।

পরিকল্পনা করেই স্ত্রী ও দুই ছেলেকে খুন নীলের, দাবি পুলিশের

আপাতত তদন্তে যা উঠে এসেছে তাতে স্পষ্ট, ঘটনার দিন তিনটি খুনই হয়েছে ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে। আর সেইসময়ের কিছু আগে নীল গিয়ে পাশের ঘরে জেগে থাকা তার মা শার্লি ও মেয়ে সামান্থাকে ঘুমিয়ে পড়তে বলেন।

এরপরই ঘরে ফিরে প্রথমে ঘুমন্ত অবস্থায় থাকা দুই ছেলেকে মাথায় ডাম্বেল দিয়ে আঘাত করে খুন করেন। এরপরে স্ত্রী জেসিকাকেও খানিক ধস্তাধ্বস্তির পরে একইভাবে ডাম্বেল দিয়ে মাথায় আঘাত করে খুন করেন নীল।

যদিও নীল এর আগে দাবি করেছেন, তিনি নন, জেসিকা দুই ছেলেকে হত্য়া করেছিলেন। এরপর রাগে তিনি জেসিকাকে হত্যা করেন। যদিও পুলিশের তদন্ত সেরকম বলছে না। এজন্য নীলকে জেরা করা প্রয়োজন।

তবে নীল এখনও গলায় আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। কথা বলার মতো পরিস্থিতি নেই। বিছানায় শোওয়া নীলের হাত-পা বাঁধে, হাসপাতালে ঘরের বাইরে প্রহরী বসিয়ে নীলের সুস্থ হওয়ার অপেক্ষা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+