RG Kar Hospital Doctor Death: এখনও পর্যন্ত গণধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি! আদালতে দাবি সিবিআই'য়ের

RG Kar Hospital Doctor Death: এখনও পর্যন্ত গণধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে। শিয়ালদহ আদালতে এমনই বিস্ফোরক দাবি সিবআই'য়ের। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত কয়েকদিন আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এমনকি এই মামলাতেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুজনকেই আরত তিনদিনের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। তা পরে মঞ্জুর করে। আর সেই সময় একাধিক তথ্য উঠে আসে। এমনকি এদিন ফের একবার ষড়যন্ত্রের বিষয়টিও সামনে আনে সিবিআই। এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারক বেশ কিছু প্রশ্ন করে সিবিআইকে। এমনকি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি সরাসরি ধর্ষণ কাণ্ডে জড়িত কিনা তাও জানতে চান। যদিও তাতে না জানান তদন্তকারীরা।

CBI

তবে দুজনের যোগাযোগের বেশ কিছু তথ্য এবং প্রমাণ তাঁরা পেয়েছেন বলে দাবি করে। আর এই বিষয়ে কথা বলতে গিয়েই আদালতকে সিবিআই জানান, এখনও পর্যন্ত একজনকে পাওয়া গিয়েছে। গণধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কয়েক ধাপে তদন্ত চলছে। দিল্লিতে বেশ কিছু রিপোর্ট পাঠানো হয়েছে। সেই অনুযায়ী তথ্য চলছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

এদিন সিবিআই'য়ের আইনজীবী আরও বলেন, ফোনের কল ডিটেইল রেকর্ড ধৃতদের খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু নতুন নম্বর সামনে এসেছে। নম্বরগুলি 'সন্দেহজনক' বলেও এদিন ব্যাখ্যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকি সিসিটিভিও ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। আর এজন্যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ফের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে সওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

উল্লেখ্য,এর আগেই এই দুজনকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কিন্তু তদন্তে তাঁরা সহযোগিতা করেননি বলে অভিযোগ। এমনকি একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, তথ্য গোপন করছেন বলেও দাবি। পাশাপাশি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের একাধিক ফোনালাপের তথ্য হাতে এসেছে বলেও এদিন দাবি করেন।

অন্যদিকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত সঞ্জয়কে টালার তৎকালীন ওসি চিনতেন বলেও দাবি। এমনকি তাঁর প্রভাবে একাধিক সময় হাসপাতালে মদ্যপ অবস্থায় সে ঘুরে বেড়াতো বলেও এদিন অভিযোগ সিবিআই'য়ের। এছাড়াও এদিন একাধিক বিষয় আদালতে জানান সিবিআই'য়ের আইনজীবী।

অন্যদিকে এদিন শিয়ালদহ আদালতের সামনে ব্যাপক বিক্ষিভ দেখান সাধারন মানুষ। স্লোগান তোলেন, জাস্টিসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+