রাজপথে রাতের প্রতিবাদ, আরজি কর হাসপাতালের ঘটনায় আন্দোলনে বাংলার মেয়েরা

আরজি কর হাসপাতালের ঘটনা নাড়িয়ে দিয়েছে সমাজকে। বিভিন্ন স্তরে আন্দোলন শুরু হয়েছে। বিশেষ করে প্রতিবাদে সরব হয়েছেন মেয়েরা। কেন তাদের বেশির ভাগ সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হবে? কেন তাদের উপর এক শ্রেণির পুরুষের আক্রমণ হবে? এবার মধ্য রাতে রাস্তায় প্রতিবাদে নামছেন মেয়েরা।

আগামী কাল ১৪ আগস্ট রাত ১১ টা বেজে ৫৫ মিনিটে এই কর্মসূচি করা হবে। আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামবেন শহরের মেয়েরা। মধ্য রাতে রাজপথে প্রতিবাদে ঝড় উঠবে। মুখরিত হবে নারী সমাজের একটা অংশ।

rg-kar

মূলত কলকাতা শহরের তিনটি জায়গায় এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যাদবপুর, একাডেমি চত্বর ও কলেজ স্ট্রিট এলাকায় বিভিন্ন বয়সের মহিলারা উপস্থিত হবেন। আন্দোলনে সামিল হবেন তারা। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই কর্মসূচি ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টার ঘুরে বেড়াচ্ছে ওয়ালে।

কার্যত আরও বড় ব্যপ্তী ঘটেছে এই আন্দোলন কর্মসূচির। দূরদূরান্ত থেকে মহিলারা এই কর্মসূচিতে যোগ দেওয়ার বার্তা দিচ্ছেন। সকলে মধ্য রাতে এই তিন জায়গায় উপস্থিত হতে পারবেন না। ফলে একাধিক জায়গা আরও চিহ্নিত হয়েছে কলকাতা ও শহরতলি জুড়ে। বিভিন্ন জেলাতেও এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বনগাঁ, বারাসত, মধ্যমগ্রাম, ডানলপ, সিঁথির মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, আসানসোল, রানিগঞ্জ দুর্গাপুর বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে খবর। সেই সব পোস্টার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের গণঅভ্যুত্থান কি দেখা যাবে পশ্চিমবঙ্গের বুকে? ধর্ষক, খুনি, সমাজবিরোধীদের দিকে কি এবার কড়া বার্তা পাঠাবে মেয়েরা?

গভীর রাত মেয়েদের জন্য নিরাপদ নয়। নির্দিষ্ট সময়ে পেরিয়ে যাওয়ার আগেই মেয়েদের বাড়ি ফিরতে হবে। যুগ যুগ ধরে এই বার্তা সমাজে দেওয়া হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা বরাবরই আক্রমণের শিকার। এই অভিযোগ করা হয়। একাধিক সময়ে নারী নির্যাতন হয়ে থাকে। প্রতিবাদও হয়, আবার মিলিয়েও যায়। কিন্তু এবার আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ অনেক বেশি শুরু হয়েছে মহিলাদের তরফে।

রাতের দখল নেওয়ার কর্মসূচি প্রথম বিশ্বের দেশে অনেক আগে থেকেই রয়েছে। আমেরিকায় ১৯৭৫ সালে 'টেক ব্যাক দ্য নাইট' বলে আন্দোলন শুরু হয়েছিল। নির্ভয়া কাণ্ডের সময়ে ভারতেও সেই আন্দোলন কর্মসূচি দেখা যায়৷ এবার কলকাতায় এক তরুণী জুনিয়র চিকিৎসকের মৃত্যুতে প্রতিবাদ নারীদের।

কোনও রাজনৈতিক পতাকা থাকবে না আন্দোলনে। কারণ, কোনও রাজনৈতিক দলের কর্মসূচি এটি নয়। মোমবাতি মিছিল হবে না বলেই জানা গিয়েছে। থাকবে প্রতিবাদ, মিছিল, চিৎকার, আন্দোলন। একাধিক গুরুত্বপূর্ণ মুখ এই আন্দোলনে শামিল হতে চেয়েছেন। চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি যাদবপুরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+