ফের পুলিশের জালে মুকুল ঘনিষ্ঠ! বিস্ফোরক আইনে গ্রেফতার এই ব্যক্তি
ফের পুলিশের জালে মুকুল রায় ঘনিষ্ঠ। বুধবার রাতে ভিআইপি রোডের রেস্তোরাঁ থেকে গ্রেফতার করা হয়েছে কাঁচড়াপাড়া এলাকার বাসিন্দা সুবোধ অধিকারীকে। গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ।
ফের পুলিশের জালে মুকুল রায় ঘনিষ্ঠ। বুধবার রাতে ভিআইপি রোডের রেস্তোরাঁ থেকে গ্রেফতার করা হয়েছে কাঁচড়াপাড়া এলাকার বাসিন্দা সুবোধ অধিকারীকে। গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে।

বিস্ফোরক আইনে গ্রেফতার বিজেপি নেতা মুকুল রায় ঘনিষ্ঠ সুবোধ অধিকারী। দিন কয়েক আগে হালিশহরের ফ্ল্যাট থেকে বোমার মশলা উদ্ধার করা হয়েছিল। পুলিশের দাবি সেই ঘটনায় যুক্ত সুবোধ অধিকারী।
মুকুল রায় রেলমন্ত্রী হওয়ার পরেই সুবোধ অধিকারীর প্রভাব বেড়েছিল বলে সূত্রের দাবি। কাঁচড়াপাড়ার রেল ওয়ার্কশপের টেন্ডার জোর করে দখলের অভিযোগও রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশের দাবি দাগি দুষ্কৃতী সুবোধ অধিকারী বেশিরভাগ সময়েই দিল্লি ও ব্যাঙ্ককে থাকে।
দিনকয়েক আগে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মুকুল রায়ের শ্যালক সৃজন রায়কে। এছাড়াও মুকুল রায়ের বিরুদ্ধে প্রতারণা থেকে খুন, এহেন ১৭ টি অভিযোগ নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন। এর পাশাপাশি মুকুল রায় ঘনিষ্ঠদের মধ্যে চলছে অভিযান। সূত্রের দাবি অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ত রয়েছেন মুকুল রায়। সেই দিকে লক্ষ্য রেখেই জাল গোটাতে চাইছে প্রশাসন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিজেপিতে যাওয়ার পর থেকেই টার্গেটে রয়েছেন মুকুল রায়। এর আগে শ্যালক সৃজন রায় ছাড়াও, প্রতারণা মামলায় মুকুল রায় অনুগামী দেবাশিস দাসকে গ্রেফতার করেছিল সিআইডি। এরপর পুরনো একটি মামলায় মুকুল অনুগামী পৃথ্বীশ দাশগুপ্তকে গ্রেফতার করেছিল সিআইডি। এখনও খোঁজ চলছে মুকুল রায় ঘনিষ্ঠ ছাত্রনেতা সুজিত শ্যামের।












Click it and Unblock the Notifications