RG Kar Hospital: আরজি কর কাণ্ডে মুখ্যসচিব ও ডিজিকে নোটিস, ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
আরজিকর কাণ্ডে হাসপাতাল পরিদর্শন করল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তাঁরা হাসপাতাল ঘুরে দেখে অভিযোগ করেছেন বিস্তর গলদ রয়েছে নিরাপত্তায়। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন তাঁরা। ডিজি এবং মুখ্যসচিবকে নোটিস পাঠিয়েছে জাতিয় মহিলা কমিশন এবং ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আরজি কর কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসছে। লালবাজারে যাওয়ার আগে টেস্ট মেডিসিন বিভাগের প্রধান দাবি করেছেন সত্যিই কি প্রকৃত দোষী গ্রেফতার হয়েছেন। তাহলে কি সঞ্জীব রায় আসল দোষী নয়। তাহলে কে বা কারা আসল দোষী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ইঙ্গিত স্পষ্ট জানান দিচ্ছে প্রকৃত দোষী এখনও ধরা পড়েনি। তাহলে তাকে আড়াল করতেই সঞ্জীব রায়কে সামনে রাখা হচ্ছে।

ঘটনার চার দিন পরেও কেন প্রকৃত দোষী গ্রেফতার হয়নি বলে প্রশ্ন তুলছেন চিকিৎসক এবং পড়ুয়ারা।তাহসে সেদিন সেমিনার হলে সঞ্জীব রায় ছাড়া আর কেউ ছিল কি নাকি অনেকে ছিল। গোন তথ্য গোপন করতে চাইছেন সন্দীপ ঘোষ। সেকারণেই কি আত্মহত্যা বলে ধর্ষণ বা গণধর্ষণ করে খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সন্দীপ ঘোষ আরজিক হাসপাতাল থেকে পদত্যাগ করার পরে কী ভাবে তাঁকে ৬ ঘণ্টার মধ্যে তাঁকে অন্য আরেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে কলকাতা হাইকোর্টও প্রশ্ন তুলেছেন। এবং সন্দীপ ঘোষকে ৩টের মধ্যে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
সেটা না করলে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।আরজি কর হাসপাতাল পরিদর্শন করেন জাতিয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তাঁরা হাসপাতাল ঘুরে দেখে নিরাপত্তায় গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে নিরাপত্তার দিকটি বিশেষ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তাঁরা। গতকাল লালবাজারেও কলকাতা পুলিশের সঙ্গে এই নিয়ে খোঁজ খবর নিয়েছেন তাঁরা। তদন্তের গতি প্রকৃতি নিয়েও কথা বলেছেন তাঁরা।
হাসপাতালের নিরাপত্তায় যে অনেক গাফিলতি রয়েছে সেটা স্পষ্টই বোঝা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁরা নিরাপত্তার দিকটি নতুন করে সাজাচ্ছেন। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সিসিটিভি সারাই এবং নতুন সিসিটিভি বসানো হচ্ছে। আইকার্ড ছাড়া কাউক ঢুকতে দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications