পুলিশের প্রহারে বন্দির রহস্যমৃত্যু ! উত্তেজনা এসএসকেএমে

ফের কাঠগড়ায় পুলিশ। বন্দির রহস্যমৃত্যুর ঘটনায় অভিযোগের তির পুলিশের দিকে। শুক্রবার রাতে বন্দি ফারদিন খানের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এসএসকেএম হাসপাতালে।

কলকাতা, ১৯ নভেম্বর : ফের কাঠগড়ায় পুলিশ। বন্দির রহস্যমৃত্যুর ঘটনায় অভিযোগের তির পুলিশের দিকে। শুক্রবার রাতে বন্দি ফারদিন খানের রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। অভিযোগ, পুলিশের প্রহারেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইনসাফ চায় মৃতের পরিবার।

গত ৬ নভেম্বর ফারদিন খান ওরফে ইজাজকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। প্রেসিডেন্সি জেলে বন্দি ছিল সে। পরে লালবাজার তাকে নিজেদের হেফাজতে নেয়। এরপর ১৭ নভেম্বর গুরুতর আহত অবস্থায় ইজাজকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, পরিবারকে না জানিয়েই এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছিল তাকে। লক আপে রেখে তাকে এমনভাবেই প্রহার করা হয়েছিল যে, বন্দির দু'টি কিডনিই নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। গত রাতে এসএসকেএমে ওই বন্দির মৃত্যু হয়।

পুলিশের প্রহারে বন্দির রহসমৃত্যু! উত্তেজনা এসএসকেএমে

ফারদিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এসএসকেএম হাসপাতাল চত্বর। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেইসময় পুলিশ ফারদিনের পরিবার-পরিজনদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হন এক আত্মীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+