সাতমাসেই অমিত শাহের প্রিয়! দিলীপের সঙ্গে 'চ্যালেঞ্জ'-এ এগিয়ে মুকুল
এবার বিজেপিতে পদ পেতে চলেছেন মুকুল রায়। সেই পদ কেন্দ্রের না রাজ্যের তা ঠিক করবেন স্বয়ং সভাপতি। বলা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনে মুকুল রায়ের কাজে খুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এবার বিজেপিতে পদ পেতে চলেছেন মুকুল রায়। সেই পদ কেন্দ্রের না রাজ্যের তা ঠিক করবেন স্বয়ং সভাপতি। বলা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনে মুকুল রায়ের কাজে খুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

তৃণমূলের বিরুদ্ধে লড়াই এক তৃণমূলমূলীকেই দরকার ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। যিনি তৃণমূলের অন্দরমহলের খবর জানেন। এবং বামশাসনের সময় বিরোধী রাজনীতিতে ছিলেন এমন একজনকে প্রয়োজন ছিল। ২০১৭-র নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপর মুকুল রায়ের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল পঞ্চায়েত নির্বাচন। চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছেও। বিজেপির অন্দরমহলের সূত্র অনুযায়ী, পঞ্চায়েতে দলের বৃদ্ধিতে খুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে যেভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এমন কী উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাছে পর্যন্ত মুকুল রায় পৌঁছে দিয়েছেন তাতে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহের নির্দেশে পঞ্চায়েত নির্বাচনের ভিডিও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন তিনি।
রাজ্য বিজেপি সূত্রে খবর, অমিত শাহের কাছের লোক হয়ে উঠেছেন মুকুল রায়। রাজ্যের অনেক বিজেপি নেতাই অমিত শাহের সঙ্গে যখন-তখন দেখা করতে পারেন না। কিন্তু মুকুল রায় তা পারেন। এমন কী বেশ কিছু ক্ষেত্রে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে না জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেতে কর্মসূচির সিদ্ধান্ত
নিয়েছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications