বিদ্যুতে ১৩ হাজার কোটি লুট হয়েছে রাজ্যে! মমতার পেনড্রাইভের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন মুকুল

৩০ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের ১৩ হাজার কোটি টাকা লুট করেছে তৃণমূল সরকার। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।

৩০ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের ১৩ হাজার কোটি টাকা লুট করেছে তৃণমূল সরকার। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। এই প্রসঙ্গে ২০১৫ সালে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর মন্তব্যের উল্লেখ করেন তিনি। তৎকালীন বিদ্যুৎমন্ত্রী নাকি স্বীকার করেছিলেন, বাংলায় বিদ্যুতের দাম অন্য রাজ্যের থেকে বেশি।

১৩ হাজার কোটি লুট হয়েছে! মমতার পেনড্রাইভ নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন মুকুল

বিদ্যুৎ সংস্থার সঙ্গে একযোগে টাকা লুট করছে রাজ্য সরকার। ৩০ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের ১৩ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এদিন এমনটাই অভিযোগ করেছেন মুকুল রায়। অন্য রাজ্য থেকে এই রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ বেশি বলেও মন্তব্য করেন তিনি। এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে বলে দাবি করেছেন মুকুল রায়।

এদিন তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন কোনও তথ্য নেই, যে তাতে সমস্যায় পড়তে পারে বিজেপি। দিন দুয়েক আগে দলীয় প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর কাছে পেনড্রাইভে এমন সব তথ্য আছে যাতে বিজেপি সম্পর্কে গোপন তথ্য রয়েছে। মুকুল রায়ের চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পেন ড্রাইভ প্রকাশ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+