শহরে ফের এটিএম-এ হানা! সফল না হয়ে তারপর যা করল দুষ্কৃতীরা

শহরে ফের এটিএম ভেঙে চুরির চেষ্টা। এবারের ঘটনাটি পাটুলির এন ব্লকে। সোমবার রাতে এক বা একাধিক দুষ্কৃতী এটিএমটিতে হামলা চালায় বলে অভিযোগ।মঙ্গলবার সকালে প্রাতর্ভ্রমণকারীদের নজরে আসায় তারাই পুলিশে খবর দেন

শহরে ফের এটিএম ভেঙে চুরির চেষ্টা। এবারের ঘটনাটি পাটুলির এন ব্লকে। সোমবার রাতে এক বা একাধিক দুষ্কৃতী এটিএমটিতে হামলা চালায় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে প্রাতর্ভ্রমণকারীদের নজরে আসায় তারাই ঘটনাটি সম্পর্কে পুলিশে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

শহরে ফের এটিএম-এ হানা! সফল না হয়ে তারপর যা করল দুষ্কৃতীরা

স্থানীয় বাসিন্দাদের অনুমান, দুষ্কৃতীরা প্রথমে এটিএমটিতে হামলা চালিয়েও ব্যর্থ হয়। পরে সামনেই থাকা মুরগির দোকানে হানা দিয়ে সেখান থেকে বঁটি নিয়ে ফের এটিএম-এ হামলা চালায়। টাকা বেরনোর জায়গাটিতেও বঁটি ঢুকিয়ে চাপ দেয়। এটিএম-এর মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরাটিও ভাঙচুর করে দুষ্কৃতীরা। পরে তারা মুরগির দোকান থেকে মুরগি চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যাপক ভাঙচুর করা হলেও কোনও লাভ হয়নি দুষ্কৃতীদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের নির্মীয়মাণ বহুতলে আশ্রয় নেওয়া দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। এলাকায় পুলিশের টহল ঠিকঠাক হয় না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+