মেট্রোয় মহিলার ‘মরণ’ ঝাঁপ! সপ্তাহের কাজ শুরুর দিনে যাত্রী দুর্ভোগ
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক ব্যক্তির। সোমবার অফিস টাইম শুরুর সময়ে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নিউ গড়িয়া যাওয়ার গাড়ির সামনে ঝাঁপ দেন এক মহিলা।
ফের মেট্রোয় মরণ ঝাঁপ এক মহিলার। সোমবার অফিস টাইম শুরুর সময়ে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নিউ গড়িয়া যাওয়ার গাড়ির সামনে ঝাঁপ দেন ওই মহিলা। আত্মহত্যার চেষ্টার জেরে ডাউন লাইনের পাশাপাশি আপ লাইনেও ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সোমবার সকাল ৮.১৪ নাগাদ ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর।

ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়া যাওয়ার সময় সেন্ট্রাল স্টেশনে ট্রেন ঢোকার সময় এক ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তৃতীয় লাইনে পাওয়ার ব্লক করে দেন চালক। পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। ওই ব্যক্তির নাম পরিচয়-জানার চেষ্টা করছে পুলিশ। ঝাঁপ দেওয়া মহিলার পরনে জিনস ও টি শার্ট ছিল বলে জানা গিয়েছে। ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজে।
এই ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বিশেষ করে সেন্ট্রাল থেকে নিউ গড়িয়ার মধ্যে মেট্রো পরিষেবা। তবে শহরের উত্তরে ট্রেন চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ। সেখানে দমদম ও গিরিশ পার্কের মধ্যে মেট্রো চালানো হয়। অন্য দিকে ময়দান থেকে নিউ গড়িয়ার মধ্যেও ট্রেন চালানোর চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ। তবে সপ্তাহের কাজ শুরুর দিনের একেবারে শুরুতে এই ঘটনায় বিপাকে পড়ন নিত্যযাত্রীরা। মেট্রো থেকে বেরিয়ে বাস ধরার চেষ্টা করতে থাকেন তাঁরা।
ঠিক একমাস আগে কলকাতার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা হয়েছে। এই ঘটনা বারবার ঘটছে। আর মেট্রো চলাচলে বিঘ্ন ঘটছে।












Click it and Unblock the Notifications