বিদ্যুৎ সরবরাহে সমস্যা দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বিদ্যুৎ সরবরাহে সমস্যা দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বিদ্যুৎ সরবরাহে সমস্যা। গুডফ্রাইডের দিনে সকাল থেকে মেট্রো বিভ্রাট শহরে। সেন্ট্রাল মেট্রো স্টেশনে
ডাউন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলেই এই সমস্যা তৈরি হয়েছে বলে জানাগিয়েছে। যার জেরে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল ব্যহত হয়। দুপুর ১২টা ২০ মিনিট থেকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়। অন্যদিকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল শুরু করেছে মেট্রো। ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।

বিদ্যুৎ সরবরাহে সমস্যা দীর্ঘক্ষণ বন্ধ মেট্রো চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

যদিও গুড ফ্রাইডের কারণে একাধিক অফিস ছুটি রয়েছে। তাই শুক্রবার হলেও অফিস যাত্রীদের চাপ অনেকটা কম ছিল। সম্প্রতি মেট্রোয় একাধিক কোভিড বিধি জারি করা হয়েছে। মেট্রোয় মাস্ক ছাড়া উঠলে ২০০ টাকা জরিমানা করা হচ্ছে। ইতিমধ্যেই শহরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। তাতে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।

এই করোনা পরিস্থিতির মধ্যেই মেট্রো বিভ্রাটের জেরে ভিড় বেড়েছে। তাতে অনেকেই সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত ঈআপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যদিও কীভাবে এই বিভ্রাট ঘটল তা নিয়ে এখনও কোনও কারণ স্পষ্ট করেনি মেট্রো কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+