পুলিশের ডাকে সাড়া দিচ্ছেন মীনাক্ষীরা! লালবাজার কখন যাওয়া হবে মিছিল করে?

এবার লালবাজার অভিযানে মীনাক্ষী মুখোপাধ্যায়রা। আরজি কর কাণ্ডে আন্দোলনের শুরু থেকে রয়েছে ডিওয়াইএফআই নেতৃত্ব। হাসপাতালের বাইরে মঞ্চ বেঁধে ধর্না করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। হাসপাতালে ভাঙচুর হয়েছে। সেই ঘটনায় বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। তার মধ্যে ডিওয়াইএফআই কর্মীও রয়েছে।

এছাড়াও মীনাক্ষী মুখোপাধ্যায়দের ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। সেই ডাকে সাড়া দিয়ে এদিন শনিবার লালবাজার যাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। শুধু তারা কয়েকজন নন, মিছিল করে ডিওয়াইএফআই লালবাজার যাবে। এই কর্মসূচিকে লালবাজার অভিযান বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

আরজি কর ইস্যুতে লালবাজার অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হবে। সেই মিছিল লালবাজারের দিকে এগিয়ে যাবে। মীনাক্ষী মুখোপাধ্যায়দের ডাকা হয়েছে লালবাজারে। আরও কয়েকজন ডিওয়াইএফআই নেতা - কর্মীকেও ডাকা হয়েছে ভাঙচুরের ঘটনায়। সেই ডাকেই মীনাক্ষীরা যাচ্ছেন লালবাজারে।

শুধু তারা নন, সঙ্গে থাকবেন আইনজীবীরাও। আইনজীবীদের উপস্থিতিতেই পুলিশের সঙ্গে কথা হবে। এই কথা প্রাথমিক ভাবে জানা গিয়েছে। লালবাজারে বিচার চাইতে ডিওয়াইএফআই যাচ্ছে। এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টার ছড়িয়ে পড়েছে। লালবাজার অভিযান ঘিরে রাজনীতির পারদ চড়বে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

কলকাতা পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে নজর রাখা হচ্ছে। লালবাজার চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। মিছিল আগেও আটকে দেওয়া হতে পারে। রাস্তায় গার্ডরেল দিয়ে মিছিল আটকানো হবে। এমন কথাও অনুমান করা হচ্ছে। কোনওভাবেই লালবাজারের সামনে জমায়েত করা যাবে না। এমনই ইঙ্গিত পুলিশের তরফে দেওয়া হয়েছে।

আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের খুনি ধর্ষকের দ্রুত শাস্তি চাই। সন্দীপ ঘোষের শাস্তি চাই। স্বাস্থ্যভবনের দিকে দুর্নীতির আঙুলও তোলা হচ্ছে। আরজি কর হাসপাতালের বাইরে অবস্থান কর্মসূচি করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এদিনের কর্মসূচি ঘিরে কতটা অশান্তি হতে পারে? সেদিকেই নজর থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+