আরজি কর হাসপাতালে ছাত্র ইউনিট গড়া নিয়ে বিক্ষোভ, জারি অচলাবস্থা

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত অচলাবস্থা বহাল রয়েছে আরজি কর হাসপাতালে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে বৈঠকের পর‌ও মেলেনি কোনও সমাধান সূত্র। আন্দোলনকারীদের মেডিক্যাল পড়ুয়াদের বক্তব্য, গত দু'দিন ধরে অবস্থান বিক্ষোভের পর‌ও ছাত্র-ছাত্রীদের দাবিদাওয়াকে বিন্দুমাত্র গুরুত্ব দেননি অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই পরিস্থিতিতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অডিটোরিয়ামের গেট আটকে অবস্থানে বসে পড়েছেন চিকিৎসক পড়ুয়ারা।

আরজি কর হাসপাতাল ছাত্র ইউনিট গড়া নিয়ে বিক্ষোভে তপ্ত

তাঁদের বক্তব্য, দাবি না মিটলে তাঁরা অধ্যক্ষকে ফিরতে দেবেন না। জানা গিয়েছে সম্প্রতি একটি ছাত্র ইউনিট গড়া নিয়ে ঘটনার সূত্রপাত। গত আটচল্লিশ ঘণ্টায় ধাপে ধাপে সেই ঘটনায় অসন্তোষের মাত্রা বাড়তে থাকে। আন্দোলনকারীদের বক্তব্য, ইউনিটের নেতৃত্ব মনোনয়নে একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ।

সোমবার টানা সাড়ে ছ'ঘণ্টা ধরে ঘেরাও ছিলেন অধ্যক্ষ। এদিন দুপুরে আলোচনায় বসার কথা থাকলেও অধ্যক্ষ বসতে রাজি হননি। এরপর ফের বিকেল থেকে শুরু হয় পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। রাত ন'টা নাগাদ অধ্যক্ষ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন। তিন ঘণ্টা আলোচনার পর‌ও অধ্যক্ষ দাবিদাওয়া মানেননি বলে অভিযোগ। এরপর‌ই অধ্যক্ষের পদত্যাগের দাবি করেন ছাত্রছাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+