Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস, বাড়ছে শিশুমৃত্যু, হাসপাতালগুলিতে গাইডলাইন জারি স্বাস্থ্য দফতরের

শহরের সরকারি হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে শিশুমৃত্যু

ঘরে ঘরে থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যেই শহরের সরকারি হাসপাতালে এই ভাইরাসের সংক্রমণে ৫ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের সব সরকারি হাসপাতালে গাইডলাইন জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের স্কুলগুলিতেও পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা।

অ্যাডিনো থাবায় শিশুমৃত্যু

অ্যাডিনো থাবায় শিশুমৃত্যু

অ্যাডিনো ভাইরাসের থাবা ক্রমশ চওড়া হচ্ছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় অ্যাডিনোভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ঘরে ঘরে শিশুদের শরীরে থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। গলা খুশখুস থেকে শুরু তারপরে ধীরে ধীরে সর্দি কাশি জ্বর। অনেক্ষেত্রে আবার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে শিশুদের মধ্যে। তারপরেই তাঁদের হাসপাতে ভর্তি করতে হচ্ছে। শহরের প্রায় সব হাসপাতালেই শিশুবিভাগে শয্যা পাওয়া যাচ্ছে না। ভর্তি শিশু বিভাগের সব আইসিইউ। ইতিমধ্যেই বিসিরায় হাসপাতাল সহ শহরের একাধিক হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে ৫ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে গাইডলাইন

হাসপাতালে গাইডলাইন

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় এবার হাসপাতালগুলিতে গাইডলাইন জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। করোনা মতই বিধি মেনে আইসোলেশ ওয়ার্ড তৈরি করে চিকিৎসা করতে বলা হয়েছে। অকারণে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। সব হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন রাখতে বলা হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে শিশুবিভাগে অতিরিক্ত পিকু এবং নিকু খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরের সব সরকারি হাসপাতালেই শিশুবিভাগের শয্যা প্রায় ভর্তি রয়েছে। কিন্তু প্রতিদিন আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। ১ থেকে ২ বছরের মধ্য শিশুদের মধ্যে সংক্রমণ মারাত্মক আকার নিচ্ছে।

কোভিড বিধি মানার পরামর্শ

কোভিড বিধি মানার পরামর্শ

অ্যাডিনো ভাইরাসে শিশু আক্রান্ত হচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষ্মণ রয়েছে। গলা খুশখুশ, সর্দি-কাশি জ্বর। চার থেকে ৫ দিন ধুম জ্বর থাকলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। এই সময়ে শিশুদের বেশি বাইরে না বের করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার মতই সংক্রামক অ্যাডিনো ভাইরাস। সেকারণে মুখে মাস্ক এবং ভিড় এড়িয়ে চলার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বেশি করে জ্বল খাওয়াতে বলা হয়েছে চিকিৎসকদের। অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের আরেকটি লক্ষণ হল চোখ লাল হয়ে যাওয়া। পরীক্ষা না থাকলে স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্কুলে স্কুলে নির্দেশিকা

স্কুলে স্কুলে নির্দেশিকা

শুধু শিশুরা নয় বয়স্করাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বয়স্কদের ক্ষেত্রেও একই রকমের উপসর্গ দেখা দিতে পারে। সর্দি-কাশি-জ্বর হলে শিশুদের স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে অভিভাবকদের। পরীক্ষা যে সব স্কুলে চলছে না সেইসব স্কুলে জ্বরে আক্রান্ত পড়ায়াদের যাতে না পাঠান অভিভাবকরা সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+