২ ঘণ্টা ধরে ক্লাবের মধ্যে বেধড়ক মার! মানিকতলার ঘটনায় পুলিশের জালে ১
কলকাতার মানিকতলা থানা এলাকায় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতার মানিকতলা থানা এলাকায় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে হরি সাহার হাট থেকে এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর করা হয়। আর সেই মারের তীব্রতা এতটাই ছিল যে , ব্য়ক্তি সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। এদিন এই মৃত্যুর ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, চোর সন্দেগে ব্যক্তিকে ক্লাবের মধ্য়ে ডেকে নিয়ে গিয়ে ২ ঘণ্টা ধরে বেধড়ক মারধক করা হয়েছে। তারপরই তিনি মারা যান। সূত্রের দাবি, যুবককে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় ফরেনসিক দল।
তবে যাঁর মৃত্যু হয়েছে, সেই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এর আগে, ঘটনাস্থল থেকে ব্যাট, উইকেট নিয়ে গিয়েছে। ক্লাবের পাশে পড়ে থাকা বাঁশের টুকরোও নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনার পিছনে ক্লাবের কোনও সদস্য জড়িয়ে রয়েছে কিনা, কিংবা কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications