রাহুলের পাশে মমতা, সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় নিন্দা বিজেপি সরকারের

এক পদ এক পেনশন বিতর্কে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ৩ নভেম্বর : এক পদ এক পেনশন বিতর্কে অবসরপ্রাপ্ত সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটকের ঘটনাতেও কড়া প্রতিক্রিয়া দেন বাংলার মুখ্যমন্ত্রী। তীব্র নিন্দা করেন কেন্দ্রের।

ডেরেক ও'ব্রায়ানকে নির্দেশ দেন আত্মঘাতী সেনা কর্মীর বাড়িতে যাওয়ার। নেত্রীর নির্দেশ পেয়ে ওই সেনাকর্মীর পরিবারকে সমবেদনা জানাতে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, 'প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যার ঘটনা খুবই দুঃখজনক। পাশাপাশি, তাঁকে দেখতে যেতে দেওয়া হয়নি কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে, পুলিশের তাদের বাধা দিয়েছে।

রাহুলের পাশে মমতা, সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় নিন্দা বিজেপি সরকারের

আটক করেছে মৃতার পরিবারের সদস্যদেরও, এসবই দুর্ভাগ্যজনক। এমনকী নিজের রাজ্যে স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীকে। এই ঘটনা প্রমাণ করছে রাজধানীতে স্বৈরতন্ত্র চলছে। রাহুল গান্ধী, মণীশ সিসোদিয়াকে অবশ্যই সমবেদনা জানাতে দেওয়া উচিত ছিল।

তিনি বলেন, তৃণমূলের প্রতিনিধি হিসেবে ডেরেক ও'ব্রায়েনকে দিল্লি রওনা হতে বলা হয়েছে। সেইমতো ডেরেক ও'ব্রায়েন রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশে। তিনি মৃতের হরিয়ানার ভিওয়ানির বামালা গ্রামের বাড়িতে গিয়ে মৃতের পরিবারকে সমবেদনা জানান। এদিনই শেষকৃত্য সম্পন্ন হবে আত্মঘাতী সেনাকর্মীর। তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডেরেক। উপস্থিত থাকেবন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীও।

সেনাকর্মীর এই আত্মহত্যার ঘটনা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আবার এক জায়গায় এনে দিল বিরোধীদের। এই ইস্যু কংগ্রেস-তৃণমূলকে ফের কাছাকাছি এনে দিল। শুধু কংগ্রেস বা তৃণমূলই নয়, বিজেপি-র বিরুদ্ধে একজোট সমস্ত বিরোধী দলগুলিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+