রঘুরাম রাজনের সঙ্গেও সাক্ষাতে রাজি নন মমতা

বৃহস্পতিবার বোর্ড মিটিং উপলক্ষে কলকাতায় আসছেন রঘুরাম রাজন। প্রথা অনুযায়ী, যে রাজ্যে রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড মিটিং হয়, সেখানকার মুখ্যমন্ত্রী গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু তেমন কোনও কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদী তো রাজনীতিক ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে মমতার সংঘাত কারও অজানা নয়। কিন্তু রঘুরাম রাজন তো তেমনটা নন। তা হলে, তাঁর সঙ্গে দেখা করাটা স্বাভাবিক হওয়া উচিত ছিল। উচিত ছিল বিভিন্ন আর্থিক ক্ষেত্রে রিজার্ভ ব্য়াঙ্কের সহায়তা ও পরামর্শ চাওয়া। তাতে বরং পশ্চিমবঙ্গই উপকৃত হত।












Click it and Unblock the Notifications