আম্ফানে বিপর্যস্ত রাজ্য, অভ্যন্তরীণ বিমান পরিষেবা ৩০ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ মমতার

করোনার পর আম্ফানের থাবা। বিপর্যস্ত রাজ্য, দিশেহারা রাজ্য সরকার। এর মধ্যে আবার দেশিয় বিমান পরিষেবা শুরু হচ্ছে

করোনার পর আম্ফানের থাবা। বিপর্যস্ত রাজ্য, দিশেহারা রাজ্য সরকার। এর মধ্যে আবার দেশিয় বিমান পরিষেবা শুরু হচ্ছে। তাতে আরও বিপদ বাড়বে আশঙ্কা করে আগে থেকেই ৩০ মে পর্যন্ত দেশিয় বিমান পরিষেবা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিমান পরিষেবা পিছনোর আর্জি মমতার

বিমান পরিষেবা পিছনোর আর্জি মমতার

সোমবার থেকে গোটা দেশে শুরু হচ্ছে দেশিয় বিমান পরিষেবা। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে চালানো হবে বিমান। তারমধ্যে রয়েছে কলকাতাও। কিন্তু করোনার পর আম্ফানের থাবায় একেবারে বিপর্যস্ত শহর। তার উপরে বিমান পরিষেবা শুরু হলে আরও নাজেহাল অবস্থা হবে। তাই আগে থেকেই সাবধনতা হিসেবে কেন্দ্রের কাছে ৩০ মে পর্যন্ত দেশি বিমান পরিষেবা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 শ্রমিক ট্রেন না পাঠানোর অনুরোধ

শ্রমিক ট্রেন না পাঠানোর অনুরোধ

আম্ফান বিধ্বস্ত রাজ্যে শ্রমিক ট্রেন না চালানোর অনুরোধ জানিয়ে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব। রাজ্যের ৫ জেলা আম্ফানের থাবায় একেবারে বিধ্বস্ত। সড়ক, বিদ্যুৎ পরিষেবা একেবারে ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হবে না বলেই দেশিয় বিমান পরিষেবা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে রাজ্য সরকার।

ক্ষুদ্র রাজনীতি না করার অনুরোধ

ক্ষুদ্র রাজনীতি না করার অনুরোধ

রাজ্যের এই পরিস্থিতির মধ্যে বিরোধীরা যেন অকারণে পরিস্থিটি জটিল করে না তোলে তার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকালে দক্ষিণ ২৪ পরগনায় ত্রাণ বিলি করতে যাওয়ার চেষ্টা করছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু গড়িয়ায় ঢালাই ব্রিজের কাছে তার গাড়ি আটকে দেয় পুলিস। এই নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল।

 রাতভর কাজ করছে সরকার

রাতভর কাজ করছে সরকার

রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ভর রাজ্য সরকারের দল কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই শহরে ২০০টি দল কাজ করছে। রাস্তা পরিষ্কার েথকে শুরু করে গাছ কাটা। বিদ্যুতে স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিইএসসিকে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+