Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saline Case: "দায়িত্ব পালনে ব্যর্থ," সাসপেন্ড ১২ চিকিৎসক, ভূমিকা খতিয়ে দেখবে সিআইডি! বড় নির্দেশ মমতার

Mamata on Saline Case: মেদিনীপুর মেডিক্যালে (Medinipur Medical) স্যালাইনকাণ্ডে চরম গাফিলতি রয়েছে। চিকিৎসকরা দায়িত্ব নিলে প্রসূতি মা কে বাঁচানো যেত বলে সাংবাদিক বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিয়ম মেনে কাজ হলে মৃত্যু এড়ানো যেত, দাবি মুখ্যমন্ত্রীর। জুনিয়র চিকিৎসকরাই অপারেশন করেছে বলে জানিয়ে দিলেন মুখ্যসচিবও। প্রসূতি মৃত্যু (Pregnant Woman Death) নিয়ে কার্যত চিকিৎসকদের কোর্টেই বল ঠেলল রাজ্য।

সিনিয়র চিকিৎসকদের (Senior Doctors) নিশানা করে মমতা এদিন বলেন, "স্বাস্থ্যখাতে যা বরাদ্দ হয়েছে, তা কোথাও হয়নি, চ্যালেঞ্জ করে বলতে পারি। সরকারি হাসপাতালে ন্যূনতম ৮ ঘণ্টা ডিউটির নিয়ম রয়েছে চিকিৎসকদের। সিজার করার দায়িত্ব সিনিয়র চিকিৎসকদের। আমাকে বললে আমি পারব না, মুখ্যসচিবকে বললে তিনি পারবেন না, কারণ উনি প্রশাসনের অঙ্গ। মানুষের চিকিৎসা করার জন্য চিকিৎসকদের কাছেই যাবে।"

MAMATA

অপারেশন থিয়েটারের গেট পর্যন্ত সিসিটিভি বসাতে নির্দেশ মমতার। তিনি বলেন, "অপারেশন থিয়েটারের গেট পর্যন্ত সিসিটিভি কেন লাগাতে দেওয়া হয় না? থিয়েটারের ভেতরেও সিসিটিভি থাক উচিত মনে করি। রোগীর পরিবার না চাইলে অপারেশন দেখানো হবে না।" তাঁর আরও বক্তব্য, "৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। আশা কর্মী বেড়েছে। বিনামূল্যে স্বাস্থ্যবিমা পান ৯ কোটি মানুষ। তা সত্ত্বেও অন্যায় হয়েছে।"

মেদিনীপুর মেডিক্যালের আরএমও-সহ ১২ জনকে সাসপেন্ড। ১২ জনের বিরুদ্ধেই সিআইডি তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "যে প্রসূতিরা চিকিৎসাধীন, তাদের পরিবার গাল দিলে আমাদের শুনতে হবে। ছুটি আসবে যাবে, কিন্তু কেউ যদি মনে করেন দায়িত্ব পালন করবেন না, এটার কোনও জাস্টিফিকেশন হতে পারে। যাদের জন্য এই ঘটনা হল তাদের সাসপেন্ড করা হল।"

মৃত প্রসূতির পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দেওয়া হবে বলে জানালেন মমতা। পরিবারের কেউ যদি চাকরি নিতে চান, তবে তাও দেওয়া হবে বলে জানিয়ে দেন মমতা। সরকারি হাসপাতালগুলিতে ৮ ঘণ্টা চিকিৎসকরা কাজ করছেন কি না, তা নিয়েও গাইডলাইন দেওয়া হবে বলে জানান মমতা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। একাধিক গাফিলতির কথা জানান তিনিও।

প্রসূতি মৃত্যুর রিপোর্ট নিয়ে মুখ্যসচিব জানান, "মেদিনীপুর মেডিক্যালের ঘটনায় জুনিয়র চিকিৎসকরাই অপারেশন করেছে। সিনিয়র চিকিৎসকরা থাকলে গাফিলতি এড়ানো যেত। অপারেশনের সময় আরএমও ছিলেন না। অপারেশনের সময় নিয়ম মানা হয়নি।" সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদ্ধতি মানা হয়নি বলেও জানিয়ে দেন মুখ্যসচিব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+