Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নীতিশের গান্ধী ময়দানকে ছাপিয়ে যেতে চলেছে মমতার রেড রোড!

কলকাতা, ২৭ মে : বাম-কং জোট ধূলিস্যাৎ করে একক দল হিসাবে তৃণমূলের ২১১ আসন জয় যেমন ঐতিহাসিক ঠিক তেমনই ঐতিহাসিক হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের শপথ গ্রহণও। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে এত তারকা সমাবেশ হয়নি যা হতে চলেছে ২৭ মে-র রেড রোডে।[রেড রোডে মমতার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারা? জেনে নিন]

মমতার শপথ গ্রহণের রেড রোড টেক্কা দিতে চলেছে গান্ধী ময়দানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তারকাখচিত শপথগ্রহণ অনুষ্ঠানকেও। নীতিশ-লালুর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব। উপস্থিত ছিলেন স্বয়ং মমতাও। কিন্তু আজ, রেড রোডে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, থাকবেন শিল্পপতি, বলিউড জগতের একাংশও। [মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন আরও ৪২ মন্ত্রী]

নীতিশের গান্ধী ময়দানকে ছাপিয়ে যেতে চলেছে মমতার রেড রোড!

যদিও বিরোধী দল রাজ্য কংগ্রেস বা সিপিএম নেতৃত্ব এই অনুষ্ঠানে বয়কটের ডাক দিয়েছে। বয়কট করেছে রাজ্য বিজেপিও। তবে, উপস্থিত থাকবেন অরুণ জেটলি। তবে বিজেপি নেতা হিসাবে নয়, তাঁর আমন্ত্রণ গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে। সিপিএম বা বিজেপির শীর্ষ নেতৃত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। [মমতার শপথগ্রহণ অনুষ্ঠান : রেড রোডের রঙ বদলে হল 'নীল-সাদা']

ঘড়ির কাঁটায় ঠিক পৌনে একটা নাগাদ মঞ্চে উঠে শপথবাক্য পাঠ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১ টার মধ্যে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। গত কয়েকদিন ধরেই তা নিয়ে চলেছে অবিরাম কাজ। বিশালাকৃতির মঞ্চ তৈরি হয়েছে। যে মঞ্চে ভিভিআইপিরা বসবেন, যে সিঁড়ি দিয়ে তাঁরা ওঠানামা করবেন তা খতিয়ে দেখেছেন মুখ্যসচিব বাসুদেব চট্টোপাধ্যায়, তথ্য সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য এবং কমিশনার রাজীব কুমার। [নির্বাচনে জিতেও মন্ত্রিত্ব হারালেন যে ৯ জন!]

কলকাতার দুপুর প্রায় স্তব্ধ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে রেড রোডকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রেড রোডের পাশাপাশি বিমানবন্দরে রাখা হয়েছে কড়া নিরাপত্তা। কারণ এখান দিয়েই ভিভিআইপি অতিথিরা আসবেন। এছাড়াও শপথ অনুষ্ঠান শেষ করে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী। সেই কারণে নবান্নে জোরদার নিরাপত্তা রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+