কমেছে পরীক্ষার্থী, কড়া নজরদারিতে বুধবার শুরু নয়া আদলের মাধ্যমিক পরীক্ষা
এবার মাধ্যমিকের প্রস্তুতি শেষ, প্রস্তুত প্রশ্নপত্রও। পর্ষদও প্রস্তুত। গণ টোকাটুকি রোখার সমস্ত ব্যবস্থায় পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা জোরদার করেই শুরু নয়া আদলের মাধ্যমিক।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি : এবার মাধ্যমিকের প্রস্তুতি শেষ, প্রস্তুত প্রশ্নপত্রও। পর্ষদও প্রস্তুত। গণ টোকাটুকি রোখার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা জোরদার করেই নয়া আদলের মাধ্যমিক শুরু হচ্ছে বুধবার। পর্ষদ সূত্র জানানো হয়েছে, এবার মাধ্যমিক লিখিত পরীক্ষার মান ৯০। তার ৪০ শতাংশই থাকবে মাল্টিপল চয়েস।[একলাফে ৭৫ হাজার পরীক্ষার্থী কমল এবারের মাধ্যমিকে]
পর্ষদের চেয়ারম্যান সোমবার সাংবাদিক সম্মলেন করে জানিয়েছেন, এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গবারের তুলনায় প্রায় ৭৫ হাজার কম। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১০ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী। গতবার এই সংখ্যাটা ছিল ১১ লক্ষ ৪৭ হাজার। পর্ষদ চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, গতবারে পরীক্ষার্থীর সংখ্যা অত্যধিক বেড়েছিল। তার কারণ, গতবার ছিল পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। আর এবার নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে।

পর্ষদ জানিয়েছে, এবার পরীক্ষাকেন্দ্রে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। সাধারণ একটা ঘরে তিনজন গার্ড থাকেন। এবার অতিরিক্ত একজনকে রাখা হচ্ছে। এবার মাল্টিপল চয়েস থাকবে বেশি। ফলে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের মধ্যে কোনও আলোচনা করে উত্তর লিখতে না পারেন, সে জন্যই এই ব্যবস্থা। সমস্ত কেন্দ্রেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications