মানুষ স্বমহিমায় ফিরলে পিসি-ভাইপোর দালানে বিজয় উৎসব! ডায়মন্ড হারবার সন্ত্রাস কবলিত, বললেন মহঃ সেলিম
Lok Sabha Election 2024: ভোট দেওয়ার পরে ইন্ডিয়া ব্লকের সরকার গড়া নিয়ে আশাবাদী সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেন, গোটা দেশের মানুষ শান্তির জন্য ভোট দিচ্ছে, যাতে দেশে শান্তি ফিরে আসে। ভোট শান্তিতে হোক, অবাধ ও সুষ্ঠু হোক এটাই সবাই চেয়েছিল। নিরপেক্ষ ও রক্তপাতহীন ভোট চেয়েছিল সাধারণ মানুষ।
তিনি বলেন, ভোট যদি রক্তপাত ও গুণ্ডামির মধ্যে দিয়ে হয়, তাহলে ভোটের পরেও সেরকমই পরিস্থিতি তৈরি হয়। আর ভোট যদি প্রলোভনে হয়, তাহলে টাকার রাজত্ব হয়, বলেছেন মহঃ সেলিম। এব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর কথার কটাক্ষ করেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেছিলেন, যত মাটি তত টাকা। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, বাংলাকে আবার স্বমহিমায় ফিরে আসতে হবে, তবে দেশও ফিরবে।

ডায়মন্ডহারবার কেন্দ্রের সন্ত্রাসের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে। ডায়মন্ড হারবারকে সন্ত্রাস কবলিত এলাকা বলেও মন্তব্য করেন তিনি। সেলিম বলেন, সন্দেশখালিও একটা সময় ছিল। তেমনই ডায়মন্ডহারবারের চারটি বিধানসভা কেন্দ্রে গুণ্ডাদের রাজত্ব চলে, আর পুলিশ সেখাানে তাদের সেবা করে।
তিনি আরও অভিযোগ করেন, ভাইপো সেখানে একনায়কতন্ত্র কায়েম করেছে, ছোট একটা মডেলে। সিপিআইএম রাজ্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করে বলেন, এর মর্থ হল সেখানে প্রার্থী ঢুকতে পারবেন না, প্রচার করতে পারবে না, পোলিং এজেন্ট বসতে পারবে না। সেখানে ভোট লুট ছাড়াও, জমি লুট ও প্রাকৃতিক সম্্পদ লুটের অভিযোগও তোলেন মহঃ সেলিম। তিনি বলেন, সাধারণ মানুষ তৃণমূলের আসল স্বরূপ বুঝে নিয়েছে।
মহঃ সেলিম বলেন, বিজেপি তৃণমূলকে বাংলা লুটের লিজ দিয়েছে। তিনি বলেন, না হলে, পিসি-ভাইপো যেখানে থাকেন, সেখানে কেউ যেতে পারবেন না, পুলিশ পাহারা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, বাংলার মানুষ যখন স্বমহিমায় ফিরবে, তখন পিসি-ভাইপোর দালানে দিয়ে বিজয় উৎসব পালন করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications