বাজ পড়ে বিপত্তি! আগুন লাগল প্রভাবশালী মন্ত্রীর পাড়ায়
একডালিয়া রোডে একটি বহুতলে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, বাজ পড়ার পরেই সেই বাড়িতে আগুন ধরে যায়।
একডালিয়া রোডে একটি বহুতলে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, বাজ পড়ার পরেই সেই বাড়িতে আগুন ধরে যায়।

দুপুর দুটো। আগুন লাগার ফোন পেয়ে ঘটনাস্থল একডালিয়া রোডের দিকে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। তিনতলা বাড়ি থেকে খুব সাবধানে বাড়ির বাসিন্দাদের বের করে আনা হয়। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ঘর বন্ধ থাকায় দমকলকর্মীরা বাড়ির জানলার কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজে হাত লাগান।
প্রাথমিকভাবে শর্টসার্কিটের ফলে আগুন লাগার কথা মনে হলেও, বাড়ির বাসিন্দারা জানিয়েছেন বাজ পড়ার পরেই বাড়ির এসিতে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির আসবাবপত্রের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় গড়িয়াহাট থানার পুলিশ।
এই এলাকায় থাকেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আগুন নেভানোর কাজে তিনিও তদারকি করেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications