বাসে করেই দিল্লি রওনা, অভিষেকের নেতৃত্বে দিল্লিতে সোচ্চার হবে তৃণমূল
আটকানো যাবে না তৃণমূল কংগ্রেসকে। বাসে করেই দিল্লি যাবেন তৃণমূলের নেতা- কর্মীরা। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে কোনও বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে না। তারপরেই বিকল্প ব্যবস্থা শুরু করে দেয় রাজ্যের শাসক দল। বাসেই হবে দিল্লি যাত্রা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাতে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছান। সেখানেই তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আরও সরব হন। ট্রেন না দিয়ে তাদের এভাবে রোখা যাবে না। বাংলার বঞ্চনা নিয়ে দিল্লির বুকে সোচ্চার হবেই তৃণমূল। গোটা দেশের কাছেই এই বিক্ষোভ এক নজির হতে চলেছে বলে মত।

বিশেষ ট্রেন না পাওয়া প্রসঙ্গে রীতিমতো রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। তৃণমূল রীতিমতো বিজেপির ভয় পাওয়ার প্রসঙ্গ তুলে ধরছে এই ঘটনায়। এদিকে রেলের তরফেও অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এদিকে প্রশ্ন উঠছে কত বাস দিল্লির উদ্দেশ্যে রওনা হবে? বাংলা থেকে আড়াই থেকে তিন হাজার লোককে তৃণমূল নেতৃত্ব দিল্লি নিয়ে যেতেন। আবাস যোজনায় বঞ্চিত থেকে ১০০ দিনের কাজে টাকা না পাওয়া জব কার্ড হোল্ডাররা এই তালিকায় থাকছেন। ফলে তাদের সামনে রেখেই তৃণমূল দিল্লির রাজঘাটে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবে। একথা পরিষ্কার।
ঠিক কত সংখ্যায় বাস বাংলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে? সেই সংখ্যা দলের তরফে জানানো হয়নি। যত সংখ্যায় বাস লাগে, তার ব্যবস্থা হবে। এক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। নেতৃত্বের তরফে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতার শহিদ মিনার থেকে দিল্লির উদ্দেশ্যে বাস রওনা হবে। এছাড়াও জেলার অন্যান্য অংশ থেকেও বাস ছাড়বে বলে খবর। শনিবার সকাল থেকেই একে একে দিল্লির উদ্দেশ্যে বাস রওনা হতে শুরু করেছে।
শয়ে শয়ে বাসে তৃণমূল কর্মী- সমর্থকরা দিল্লি যাচ্ছেন। রাজধানীর বুকে বাংলার বাসের চাকা থামবে। বাংলার মেহনতি মানুষদের পা পড়বে দিল্লির বুকে। তৃণমূল সূত্রে খবর আড়াই থেকে তিন হাজার মানুষকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। তাদের প্রতিবাদ আরও জোরালো হবে দিল্লির বুকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাতে বলেছিলেন, ট্রেন বাতিল করে আটকানো যাবে না। আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার বঞ্চিত মানুষদের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছাবেই। অভিষেক কার্যত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। এবার ২ ও ৩ অক্টোবর রাজধানীর বুকে বাংলার বঞ্চনা নিয়ে সরব হওয়ার অপেক্ষা।












Click it and Unblock the Notifications