Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এজলাসের মধ্যেই বিতণ্ডায় জড়ালেন আইনজীবীরা, হাইকোর্টের ওসিকে তলব করে কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার

এজলাসের মধ্যেই বিতণ্ডায় জড়ালেন আইনজীবীরা, হাইকোর্টের ওসিকে তলব করে কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার

বিচারপতি রাজশেখর মান্থাকে বয়কটের সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। এজলাসের ভেতরেই বিতণ্ডায় জড়িয়ে পড়েন আইনজীবীরে। শেষে হাইকোর্টের ওসিকে তলব করে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তিনি বলেছেন এজলাসে কেউ আসতে চাইলে যেন বাধা দেওয়া না হয়। তার জন্য প্রয়োজন হলে এজলাসের বাইরে ফোর্স বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। গতকাল থেকেই বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীদের একাংশ।

রাজশেখর মান্থার এজলাস বয়কট বার অ্যাসোসিয়েশনের

রাজশেখর মান্থার এজলাস বয়কট বার অ্যাসোসিয়েশনের

গতকালের পর আজ ফের উত্তেজনা হাইকোর্টে। এবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের ভেতরেই বিতণ্ডায় জড়ালেন আইনজীবীরা। গতকাল থেকেই বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দিয়েছিলেন আইনজীবীদের একাংশ। এই নিয়ে এজলাসের বাইরে তুমুল বিক্ষোভ এবং হাতাহাতি পর্যন্ত হয়েছিল। মঙ্গলবার ফের এজলাস শুরু হলে বিচার প্রক্রিয়া শুরু করতে বাধা দেওয়া হয়। তারপরেই রাজশেখর মান্থার এজলাসের মধ্যেই বিতণ্ডায় জড়ান আইনজীবীরা। তারপরেই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় তারা বিচারপতি মান্থার এজলাসে কোনও বিচারপ্রক্রিয়ায় অংশ নেবেন না। সেই সিদ্ধান্ত প্রধান বিচারপতিকে জানিয়েও দেওয়া হয়েছে।

মানতে নারাজ বার অ্যাসোসিয়েশনের একাংশের

মানতে নারাজ বার অ্যাসোসিয়েশনের একাংশের

বিচারপতি মান্থার এজলাস বয়কটের সিদ্ধান্ত মানতে নারাজ বার অ্যাসোসিয়েশনের একাংশের আইনজীবীর। তাঁরা অভিযোগ করেছেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সহসভাপতি এবং সম্পাদকের অনুপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোটাই একতরফা বলে দাবি করেছেন তাঁরা। গতকালের পর আজও বিচারপতি মান্থার এজলাস বয়কট নিয়ে আইনজীবীদের মধ্যে তুমুল বিরোধ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

হাইকোর্টের ওসিকে তলব

হাইকোর্টের ওসিকে তলব

এই ঘটনায় শেেষ হস্তক্ষেপ করেছেন প্রধান বিচারপতি। তিনি হাইকোর্টের ওসিকে তলব করেন। এবং প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। যাঁরা এজলাসে আসতে চান তাঁদের যেন কোনও ভাবেই বাধা দেওয়া না হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন এনেক গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়ার আছে। কোনও ভাবেই যাতে এজলাসে কাজে বাধা না দেওয়া হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

রাজশেখর মান্থার নামে পোস্টার

রাজশেখর মান্থার নামে পোস্টার

গতকাল যোধপুর পার্কে বিচারপতির বাড়ির সামনে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছিল। বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছিল পোস্টারে। কে বা কারা েই পোস্টার তাঁর বাড়ির সামনে সেঁটে দিয়ে গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। এলাকায় একাধিক বাসিন্দাকে জেরা করেছে পুলিশ। বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষী জানিয়েছেন রাতের অন্ধকারে কেউ পোস্টারগুলি দিয়ে গিয়েছে। পোস্টারে শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেওয়া নিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে বিটারপতি রাজশেখর মান্থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+