লালবাজার থেকে বেরিয়ে এলেন কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী, পুলিশের সঙ্গে কী কথা হল?
সমন দিয়ে কোনও চিকিৎসককে আর এভাবে পুলিশ ডাকতে পারবে না। লালবাজারে গিয়ে এ কথাই জানিয়ে এলেন কলকাতার দুই চিকিৎসক। কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে সোমবার লালবাজারে ডাকা হয়েছিল।
আরজি কর কাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল চিকিৎসক কুণাল সরকারের বিরুদ্ধে৷ সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলে দুই চিকিৎসককে ডাকা হয় লালবাজারে। এই ঘটনা নিয়ে চিকিৎসক মহলে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়৷

এদিন দুপুরে দুই চিকিৎসক লালবাজারে পৌঁছেছিলেন। পুলিশ কর্তাদের সঙ্গে তাদের কথাবার্তা হয়। এই মুহূর্তে রাজ্যে এক অস্থির পরিবেশ রয়েছে। আরজিকর কাণ্ডে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সরকারি হাসপাতালে কাজ বন্ধ করে রেখেছেন। সেই সব বিষয়ে কথা হয়।
দুই চিকিৎসকের কাছে এ বিষয়ে বার্তা দেওয়া হয়। কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী চিকিৎসক হিসেবে প্রশাসনের বার্তা আন্দোলনকারীদের কাছে পৌঁছে দিক। তাদেরকে পরিষেবা দিতে অনুরোধ করুক। দুজনে একথা বলা হয় বলে খবর।
পুলিশ এভাবে তাদের সমন পাঠাতে পারে না। এই ঘটনায় রাজ্যসহ গোটা দেশের চিকিৎসক মহল ক্ষোভ প্রকাশ করেছে। আগামী দিনে কোনও চিকিৎসকের সঙ্গে এমন ঘটনা যেন না ঘটে। তাঁরা প্রয়োজনে প্রশাসনের পাশে আছেন। এই কথাও লালবাজারের কর্তাদের কাছে বলা হয়েছে। লালবাজার থেকে বেরিয়ে এই কথাই বললেন কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী।
দুই চিকিৎসককে সমন পাঠানো হয়েছে। তার প্রতিবাদে কলকাতায় মিছিল করেন সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। লালবাজারের উদ্দেশ্যে তাদের মিছিল শুরু হয়েছিল। দুই চিকিৎসক কোন আইনজীবী আনতে পারবেন না। সেই কথাও জানানো হয় লালবাজার থেকে।
কিন্তু সেই বক্তব্যেরও প্রতিবাদ করা হয়েছিল। লালবাজারের গেটের বাইরে আইনজীবীদের উপস্থিতিও দেখা যায়। চিকিৎসকরাও উপস্থিত হন। শেষপর্যন্ত আর বাধা দেওয়া হয়নি। পাঁচ জন আইনজীবীও দুই চিকিৎসকের সঙ্গে ভিতরে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications