সপ্তাহভর অনশনে অসুস্থ কুণাল, ভর্তি হাসপাতালে

সারদা-কাণ্ডে কেন রাঘববোয়ালদের গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে সপ্তাহ দুয়েক আগে ঘুমের ওষুধ খেয়েছিলেন কুণালবাবু। সেই যাত্রায় বেঁচে যান। কিন্তু প্রেসিডেন্সি জেলে আনার পর থেকেই আবার সরব হন তিনি। তিনদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার দাবি জানিয়েছিলেন।
জেল সূত্রে খবর, সাতদিন ধরে শুধু জল ছাড়া আর কিছু খাননি তিনি। বাড়ির লোকেদের অনুরোধ করা হয়েছিল, কুণালবাবুকে বোঝানোর জন্য। তাতেও কাজ হয়নি। এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা দেখতে গেলে তাঁদের ভাগিয়ে দেন তিনি। বলেন, "আপনার তো সরকারি ডাক্তার। সরকারের নির্দেশ মতো উল্টোপাল্টা রিপোর্ট দেবেন। আপনাদের দেখাব না।"
শুক্রবার সকালে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ নেমে যায়। তখনও তিনি চিকিৎসা নিতে অস্বীকার করেন। কার্যত জোর করেই তাঁকে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।












Click it and Unblock the Notifications